বলিউডের তরুণ তারকা জাহ্নবী কাপুর প্রেম করছেন, এমন গুঞ্জন বেশ পুরনো। শিখর পাহাড়িয়া নামের এক তরুণের সঙ্গে তাকে বহুবার দেখা গেছে। গুঞ্জনটা সেই সূত্রেই। তবে এবার ওই তরুণই যেন প্রেমের গুঞ্জনে সিলমোহর দিয়ে দিলেন। যা ইতোমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে।
মুম্বাই ইন্ডাস্ট্রির তরুণ তারকাদের ঘনিষ্ঠ বন্ধু ওরহান আওত্রামানি তথা ওরি। তিনি ইনস্টাগ্রামে একটি পার্টির ভিডিও শেয়ার করেছেন সম্প্রতি। যেখানে দেখা যায়, সারা আলি খান, সুহানা খান, খুশি কাপুর, সারা টেন্ডুলকার ও শিখর কাপুরসহ অনেকেই আনন্দ-উল্লাস করছেন। কিন্তু এই পার্টিতে যাননি জাহ্নবী। বিপত্তিটা বাঁধে অন্য জায়গায়। ভিডিওর এক দৃশ্যে দেখা যায়, শিখরকে জড়িয়ে ধরেছেন গোলাপি রঙের পোশাক পরা এক তরুণী।
ব্যাস, এটা দেখার পর নেটিজেনদের কারও আর বোঝার বাকি নেই যে, শিখর ও জাহ্নবী প্রেমে ডুবে আছেন। যদিও ওই মন্তব্য পরে তারা মুছে দিয়েছেন। কিন্তু ততক্ষণে স্ক্রিনশট ছড়িয়ে গেছে চারদিকে।
উল্লেখ্য, জাহ্নবীকে সর্বশেষ দেখা গেছে ‘বাওয়াল’ সিনেমায়। এটি গত জুলাইতে মুক্তি পেয়েছিল। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘দেভারা’, ‘উলাঝ’ ছবিগুলো।