নানা ধকল সামলে জীবনে থিতু হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। নায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র পুত্র রাজ্যকে নিয়েই সাজাচ্ছেন আগামী। পাশাপাশি ফিরেছেন কাজে। এরইমধ্যে ঢাকা-কলকাতা মিলিয়ে বেশ কিছু নতুন কাজ করে ফেলেছেন তিনি।
সেই ব্যস্ততার মধ্যেই কি নতুন প্রেমের প্রজাপতি উড়ছে পরীর মনের বাগানে? তার সোশ্যাল হ্যান্ডেলে কিছুটা সেরকম আঁচ মিলছে। প্রেমময় গানের কথা পোস্ট দিয়ে যেন কাঙ্ক্ষিত কাউকেই বার্তা দিচ্ছেন!
শনিবার (৪ মে) একটি ছবি পোস্ট করেন পরী। যেটাতে বাগানবিলাস ফুলের স্নিগ্ধতা উপভোগ করছেন তিনি। ক্যাপশনে জুড়েছেন নচিকেতার বিখ্যাত গান ‘তুমি আসবে বলেই’র চরণ। আর শেষে দিয়েছেন হার্ট ইমোজি।
এর ক্যাপশনে যুক্ত করেছেন কারি আমির উদ্দিনের লেখা একটি লোকজ গানের চরণ। সেটা এরকম, ‘সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া/ ভালোবাসি, তবে কেন যাও না শান্ত করিয়া/ তোমারে দেখিয়া একবার, জল ঢেলে দেই বেদনায়/ তোমারে দেখিবার মনে চায়…/’
প্রসঙ্গত, পরীমণিকে সর্বশেষ দেখা গেছে ‘বুকিং’ নামের একটি শর্টফিল্মে। যেটা মুক্তি পেয়েছিল গত ভালোবাসা দিবসে। এতে তার সঙ্গে আছেন এবিএম সুমন।
সম্প্রতি পরী টলিউডে কাজ সেরে এসেছেন। ‘ফেলু বক্সী’ নামের ছবিটি নির্মাণ করছেন দেবরাজ সিনহা। এতে পরীমণির সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার।