ফিরছেন পরীমণি

বিনোদন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৫, ১৩:২১আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১৪:০৭

খবরে আছেন, সিনেমায় নেই। দীর্ঘ সময় ধরে পরীমণির ক্ষেত্রে তাই ঘটছে। এরমধ্যে ১ বছর ৪ মাস ২৩ দিন খরচা করে ‘ডোডোর গল্প’ নামের একটি সিনেমার কাজ শেষ করার খবর মিলেছে বটে। যদিও সেটি মুক্তির কোনও নিশ্চয়তা মিলছিলো না। 

অবশেষে ছবিটি মুক্তির খোঁজ মিলেছে। নিশ্চিত এই খবরটি সত্যি হলে, পরীকে ফের বড় পর্দায় দেখার আনন্দ ছড়াবে ভক্তদের মনে। জানা গেছে, আসছে রোজার ঈদে ছবিটি মুক্তি পাচ্ছে।

২০২৩ সালের অক্টোবরে শুরু হয় সিনেমাটির শুটিং। চলতি বছরের শুরুতে এক ভিডিওবার্তায় পরীমণি জানান, সিনেমাটির শুটিং শেষ করেছেন। পরীমণি সিনেমাটির সহ-প্রযোজক নাজমুল হক ভূঁইয়া বলেন, ‘আমাদের সিনেমার ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক (বিজিএম) শেষ হয়েছে। এখন কেবল বাকি আছে কালার গ্রেডিং ও এডিটিংয়ের কাজ। ইনশাআল্লাহ আমরা রোজার ঈদে ছবিটি মুক্তি দিতে পারবো।’

‘ডোডোর গল্প’তে পরীমণি অভিনয় করেছেন ‘কাজল চৌধুরী’র ভূমিকায়। তার সঙ্গে রয়েছেন সাইমন সাদিক, যিনি ‘রায়হান’ নামের এক ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন।

পরীমণি বলেন, ‘এই সিনেমাটি আমার কাছে খুব স্পেশাল। কারণ, মাতৃত্বকালীন বিরতির পর এই ছবির মাধ্যমেই আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। তাই নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। প্রতিটি কাজই আমার কাছে গুরুত্বপূর্ণ, তবে এই সিনেমার সঙ্গে এক ধরনের আবেগ জড়িয়ে আছে। আশা করি, দর্শকরা ছবিটি ভালোবাসবেন।’

সিনেমাটি পরিচালনা করেছেন রেজা ঘটক। তিনিই লিখেছেন এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ। পরীমণি ‘ডোডোর গল্প’ ২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায়। এতে অভিনয় করেছেন ৮৭ জন শিল্পী এবং দৃশ্যধারণ হয়েছে ২৫টিরও বেশি লোকেশনে। 

গল্পটি, এক আত্মনির্ভরশীল মায়ের দীর্ঘ দুই দশকের সংগ্রামের গল্প। যেখানে নিরন্তর অনুসন্ধান শেষে মা খুঁজে পায় তার হারিয়ে যাওয়া সন্তানকে।

বলা দরকার, নিজের জন্মদিন উদযাপন করতে এখন মালয়েশিয়া রয়েছেন পরীমণি। অন্যদিকে সাইমন সাদিক রয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায়। দু’জনই ‘ডোডোর গল্প’র বাইরে সিনেমাশূন্য! পরীমণি

/এমএম/
সম্পর্কিত
আরেক বিয়ের ঘোষণা দিলেন পরীমণি, আর্জেন্টিনা কি পারবে?
আরেক বিয়ের ঘোষণা দিলেন পরীমণি, আর্জেন্টিনা কি পারবে?
‘সামথিং বিগ’ নিয়ে আসছেন জাজের ‘ডানাকাটা’ পরী
‘সামথিং বিগ’ নিয়ে আসছেন জাজের ‘ডানাকাটা’ পরী
সাকলায়েনের শাস্তি হলে পরীমণির নয় কেন, প্রশ্ন গণঅধিকার পরিষদ নেতার
সাকলায়েনের শাস্তি হলে পরীমণির নয় কেন, প্রশ্ন গণঅধিকার পরিষদ নেতার
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি