একই দিনে মা ও বোনকে হারালেন গ্র্যামিজয়ী মারিয়া কেরি

হৃদয়বিদারক এক কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন গ্র্যামিজয়ী সংগীতশিল্পী মারিয়া কেরি। একই দিনে তিনি জীবন থেকে হারালেন মা প্যাট্রিসিয়া এবং বড় বোন অ্যালিসনকে।

মার্কিন গণমাধ্যম পিপল ডটকম মৃত্যুর খবরটি প্রকাশ করেছে। তবে কেমন করে একই দিনে মারিয়ার মা ও বোন মারা গেছেন, সে বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

পিপল ডটকমের প্রতিবেদন অনুসারে, গত সপ্তাহে মারা গেছেন তারা। পিপলকে বলেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে, গত সপ্তাহে মাকে হারিয়েছি। একই দিনে আমার বোন মারা যাওয়ার পর হৃদয়বিদারক মুহূর্ত সৃষ্টি হয়। আমি সৌভাগ্যবান যে মা মারা যাওয়ার আগে, গত সপ্তাহ তার সঙ্গে কাটিয়েছি।’

মারিয়া কেরিমারিয়ার মা প্যাট্রিসিয়া ব্যক্তিগত জীবনে আলফ্রেড কেরির সঙ্গে ঘর বেঁধেছিলেন। এ সংসারে জন্মগ্রহণ করেন অ্যালিসন, মারিয়া ও মরগান। মারিয়ার বয়স যখন ৩ বছর তখন তার বাবা-মায়ের বিয়েবিচ্ছেদ হয়।

মারিয়া এর আগে তার  ২০২০ সালের স্মৃতিকথা, ‘দ্য মিনিং অব মারিয়া কেরি’তে তার প্রয়াত মায়ের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের কথা প্রকাশ করেছিলেন।

বিশ্বের অন্যতম সফল গায়িকা মারিয়া কেরি। নারী সংগীতশিল্পী হিসেবে তার ‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’ গানটি সর্বকালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ক্রিসমাস গান। বিশ্বব্যাপী ২২০ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি হয়েছে তার।

মা ও মেয়ের সঙ্গে মারিয়া

এ ছাড়া তিনি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘আমেরিকান আইডল’-এর বিচারক হিসেবে কাজ করেছেন। নিজের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য পুরস্কারের পাশাপাশি পাঁচবার গ্র্যামি পুরস্কার জিতেছেন এই গায়িকা।