শোবিজের পরিচিত মডেল ও নায়িকা স্নিগ্ধা চৌধুরী। মডেলিংয়ের সমৃদ্ধ গণ্ডি পেরিয়ে সিনেমাতেও নাম লিখিয়েছেন। জাজ মাল্টিমিডিয়ার ‘রাস্তা’ সিনেমায় দেখা যাবে তাকে। রায়হান রাফীর পরিচালনায় এ সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করবেন স্নিগ্ধা। খবরটি ২০২২ সালের হলেও ছবিটির ভবিষ্যৎ সম্পর্কে এখনও জানা যায়নি।
তবে দেশের বাইরে থেকে ভালো খবর নিয়ে ফিরেছেন স্নিগ্ধা। ভারতের অনুষ্ঠিত জিআইসিডব্লিউ ফ্যাশন-উইক মাতিয়ে এলেন ঢাকার এই নবাগতা নায়িকা। ১২ থেকে ১৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এই ফ্যাশন-উইক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের আশিকুর রহমান পনির কোরিওগ্রাফিতে স্নিগ্ধা মুগ্ধতা ছড়ান এই আয়োজনে। স্নিগ্ধা জানান, পনি বেনারসি শাড়ি দিয়ে কাপড় তৈরি করেন, যেগুলো পরে হেঁটেছেন তিনি।