প্রথমবারের মতো নাটকে একসঙ্গে কাজ করলেন নোবেল ও তিশা। তানিম রহমানের রচনায় ও মো. মেহেদী হাসান জনি’র চিত্রনাট্য ও পরিচালনায় এ নাটকের নাম ‘আনপ্রেডিকটেবল’। নাটকে নোবেল অভিনয় করেছেন ফয়সাল চরিত্রে এবং তিশা অভিনয় করেছেন কবিতা চরিত্রে। রোমান্টিক গল্প নিয়েই মূলত এ নাটকের কাহিনী আবর্তিত হয়েছে বলে জানান পরিচালক জনি।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নোবেল বলেন, ‘তিশার সঙ্গে নাটকে আমার প্রথম কাজ। ও খুব ভালো কাজ করেন। একসঙ্গে কাজটি করে খুব উপভোগ করেছি। গল্প খুব চমৎকার। আশাকরি দর্শকেদের ভালো লাগবে।’
এদিকে তিশা বলেন, ‘নোবেল ভাইয়ের সঙ্গে বিজ্ঞাপনে অনেক কাজ করেছি। আর নাটকে এই প্রথম কাজ করলাম। আশা করছি দর্শক আমাদের অভিনয় রসায়ন পছন্দ করবেন।’
সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে নাটকটির শ্যুটিং সম্পন্ন হয়েছে। আসছে ঈদে যে কোনও বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে।
/এমএম/