যে কোনও দিবস উদযাপনে বরাবরই একধাপ এগিয়ে থাকেন ফুর্তিমনা পরীমণি। তার জন্মই যেন হয়েছে, আনন্দ-উৎসবে ভেসে থাকার জন্য। অথচ সেই অভিনেত্রী নিজের জন্মদিনে বড় বিষণ্ন। যেন ঘূর্ণিঝড় ‘দানা’ বাসা বেঁধেছে পরীর মনে!
না। দানা’র কারণে নয়। ২৪ অক্টোবর জীবনের ৩৩ বসন্তে পা রেখে দুই ফুটফুটে সন্তানকে সঙ্গে নিয়েও নিজেকে অনেকটা একা ফিল করছেন। কারণ, এই জন্মদিনে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি আর সঙ্গে নেই। তিনি হলেন পরীমণির নানা। গত বছর ২৩ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
তবে শুধু দুই সন্তান ও কাছের মানুষজনই নয়, পরীর জন্মদিনের সঙ্গী ছিলেন তার ১ কোটি ৬০ লাখ ভক্ত। যারা অভিনেত্রীকে ফেসবুকে অনুসরণ করেন। তাদের জন্য একটি স্পেশাল কেকও রেখেছিলেন পরীমণি।
এদিকে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন পরীমণি। অনম বিশ্বাস পরিচালিত ‘রঙিলা কিতাব’ নামের সিরিজটি আগামী ৮ নভেম্বর উন্মুক্ত হতে যাচ্ছে। সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি ও মোস্তাফিজুর নুর ইমরান। এছাড়া শিগগিরই ‘ফেলুবক্সী’ সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রীর।