‘থাগস অব হিন্দুস্তান’ ভুগিয়েছিল ফাতিমাকে

ব্লকবাস্টার ‘দঙ্গল’ সিনেমা দিয়ে ২০১৬ সালে বলিউডে অভিষেক হয় ফাতিমা সানা শেখের। এই সিনেমায় সানিয়া মালহোত্রা এবং আমির খানের সঙ্গে অভিনয় করেন তিনি। সিনেমায় ফাতিমার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল।ফাতিমা সানা শেখ এরপর ২০১৮ সালে আবারও আমির খানের সঙ্গে ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায় অভিনয় করেন ফাতিমা। সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হয়। সম্প্রতি ফাতিমা ভারতের বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই সিনেমার ব্যর্থতা তাকে ভুগিয়েছিল বেশ। এমনকি তার ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়েছিল।ফাতিমা সানা শেখ ফাতিমা বলেন, ‘একটা সময় ছিল যখন আমি কাজ করতে চাইতাম না। আমি  কেবল ধর্মশালায় যেতে চাইতাম, যেখানে আমি তিন-চার মাসের জন্য একটি বাড়ি ভাড়া করেছিলাম এবং সেখানে থাকতে চাইতাম। আমার মানসিকতা এমন হয়ে গিয়েছিল যে আমি একা পাহাড়ের ধারে থাকতে চাইতাম, সেখানে একটি ক্যাফে খুলতে চাইতাম। আমি নিজেকে খুঁজে ফিরছিলাম। আমি নিজেকে খুঁজছিলাম, কারণ আমার ক্যারিয়ারের উন্নতি চাচ্ছিলাম।’ফাতিমা সানা শেখ

ফাতিমা আরও বলেন, ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমার ব্যর্থতার পর আমাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল। নির্মাতা হিসেবে একটি সিনেমা যদি ব্যর্থ হয়, তাহলে তাদের পরবর্তী সিনেমা নির্মাণ করা কঠিন হয়ে পড়ে। অভিনেতাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আপনাকে কয়েকটি সিনেমা থেকে বাদ দেওয়া হবে। আমার ক্ষেত্রেও তা-ই হয়েছিল। ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমার ব্যর্থতার পর আমাকে দুটি সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল। তবে, আমি এই বিষয়গুলোকে ব্যক্তিগতভাবে নিই না। এগুলো ব্যবসার অংশ হিসেবে দেখি। তাই, আমি বুঝতে পারি কেন একজন প্রযোজক এটি করেন।’   ফাতিমা সানা শেখ অভিনেত্রী আরও বলেন, কীভাবে তিনি নিম্নমানের কাজের সঙ্গে লড়াই  করছেন এবং কীভাবে পরিচালক অনুরাগ বসু তাকে তা কাটিয়ে উঠতে এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছিলেন।ফাতিমা সানা শেখ উল্লেখ্য, ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমাটি পরিচালনা করেছিলেন বিজয় কৃষ্ণ আচার্য। এই সিনেমার পরই ফাতিমা ও আমীর খানের প্রেমের গুঞ্জন সামনে আসে।ফাতিমা সানা শেখ

সূত্র: এনডি টিভি