গুলজার-অমিত কুমারের সঙ্গে রুনা-আলমগীর দম্পতি।উপমহাদেশের অন্যতম কণ্ঠশিল্পী রুনা লায়লা ও অভিনেতা আলমগীর দম্পতির মোহাম্মদপুরের বাসায় বৃহস্পতিবার রাতে আড্ডায় মেতেছিলেন ভারতের দুই নন্দিত ব্যক্তি গুলজার এবং অমিত কুমার। দুজনেই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে বৃহস্পতিবার ঢাকায় আসেন।
গুলজারের কাছ থেকে বই উপহার পেয়ে আনন্দিত রুনা লায়লা ফেসবুকে লিখেছেন, ‘গুলজার সাহেব ও অমিত কুমারজির সম্মানে নৈশভোজের আয়োজন করেছিলাম। বই উপহার পেলাম। এটা অনেক সম্মানের।’
জানা গেছে, আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আবৃত্তি করবেন গুলজার। একই অনুষ্ঠানে গাইবেন কিংবদন্তি কণ্ঠশিল্পী কিশোর কুমারের পুত্র অমিত কুমার।