পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা সব পরিস্থিতিতে চিল থাকতে পারে। কোনও প্রতিকূলতাই তাদেরকে উজ্জ্বল, হাসিখুশি থাকা থেকে আটকাতে পারে না। রিয়াদ সেই বিরল প্রজাতির মানুষগুলোর একজন। খুবই চটপটে, বন্ধু-বৎসল এবং প্রাণখোলা মানুষ।
এখানে পর্দার রিয়াদ চরিত্রে দেখা যাবে ইয়াশ রোহানকে।
রিয়াদের স্ত্রী শ্রাবণী ঠিক তার উল্টো। কোনও নির্দিষ্ট আবেগে সে বেশিক্ষণ আটকে থাকে না। শ্রাবণ দিনের আকাশের মতোই শ্রাবণীর মেজাজ; এই ঝড়, এই বৃষ্টি। কখনও কখনও আবেগীয় সংঘর্ষে তুমুল বজ্রপাত!
এখানে পর্দার শ্রাবণী চরিত্রে দেখা যাবে তানজিমক সাইয়ারা তটিনীকে।
মাত্রই শুটিং শেষ হওয়া এই বিশেষ নাটক প্রসঙ্গে ইমরাউল রাফাত বলেন, ‘‘নিয়তির অবধারিত চক্রান্ত এই দুই প্রান্তের, দুই মেজাজের মানুষকে একই ছাদের নিচে এনেছে। কক্সবাজারে ট্যুরে গিয়ে দু’জনের প্রথম দেখা। অতঃপর পরিচয়, প্রেম, পরিণয়। অন্য অনেক কাপলের মতো ওদের গল্পটা ‘অতঃপর তাহারা সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিলো’ টাইপের হতে পারতো! কিন্তু না, এক্ষেত্রেও নিয়তির সীমাহীন ষড়যন্ত্রে ওদের গল্পটা মোড় নেয় অন্যদিকে। যা জানতে হলে দেখতে হবে নাটকটি।’’