ইয়াশ-তিশার ‘কিসমত’-এ কী আছে!

বিনোদন রিপোর্ট
৩১ মে ২০২৫, ১৩:৩৭আপডেট : ৩১ মে ২০২৫, ১৩:৩৭

‘কিসমত ব্যাপারটা আসলেই অলৌকিক! মানব জনমের প্রায় সবটাই নিয়ন্ত্রণ করে এই কিসমত। যেমনটা করছে আমাদের এই গল্পের একজোড়া মানব-মানবীর জীবন। তারা কেউই জানেনা শেষ পর্যন্ত তাদের কিসমতে কী আছে...।’

ঈদের বিশেষ নাটক ‘কিসমত’ প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছেন এর চিত্রনাট্যকার ও নির্মাতা মুহাম্মাদ মিফতাহ আনান। যেখানে নির্মাতা জুটি হিসেবে দাঁড় করিয়েছেন সময়ের দুই তারকা ইয়াশ রোহান ও তানজিন তিশাকে।  

সিএমভি’র ব্যানারে সদ্য শুটিং শেষ হওয়া ‘কিসমত’-এর গল্পটি বেশ ব্যতিক্রম। যেখানে দেখা যেতে পারে, ফাহাদ নামে কথা কম বলা এক নম্র-ভদ্র চরিত্রকে। এই চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। গল্পে যিনি চরিত্রবান একজন সুদর্শন ছেলে, যার দুনিয়া বাসা-অফিস এবং লাইব্রেরিতে আবদ্ধ।

বিপরীতে সায়রা নামের চরিত্রটি ভার্সিটি লাইফে উড়াধুরা ভাবে কাটিয়ে ডজনের ওপর প্রেম করেও আজীবন সঙ্গী হবার মতো কাউকে খুঁজে পাচ্ছে না। এই চরিত্রে দেখা যাবে তানজিন তিশাকে। ইয়াশ ও তিশা নির্মাতা জানান, দুই মেরুর এই দু’জন মানুষের কিসমতে কী আছে, কেমন করে তারা কাছে আসে কিংবা দূরে সরে যায়; সেই গল্পটাই বলার চেষ্টা করেছেন তিনি।

প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘কিসমত’সহ এই ঈদে সিএমভি’র ব্যানারে উন্মুক্ত হবে এক ডজন বিশেষ নির্মাণ। যা চাঁদরাত থেকে উন্মুক্ত হতে থাকবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

/এমএম/
সম্পর্কিত
শাড়িকাণ্ড: তানজিন তিশার বিরুদ্ধে পিবিআইয়ের দেওয়া প্রতিবেদনে নারাজি
শাড়িকাণ্ড: তানজিন তিশার বিরুদ্ধে পিবিআইয়ের দেওয়া প্রতিবেদনে নারাজি
শাড়িকাণ্ড: পিবিআইর তদন্তে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি 
শাড়িকাণ্ড: পিবিআইর তদন্তে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি 
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
যে কারণে জামিন পেলেন তানজিন তিশা
যে কারণে জামিন পেলেন তানজিন তিশা
বিনোদন বিভাগের সর্বশেষ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা