ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ

বিনোদন রিপোর্ট
১২ মে ২০২৫, ২১:১৭আপডেট : ১৩ মে ২০২৫, ১৪:০৬

ঈদুল ফিতরে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউটিউব ফিল্ম ‘তোমাদের গল্প’ দর্শকদের কাঁদিয়েছে, আবেগপ্রবণ করেছে। এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। এবার ঈদুল আজহার জন্য একসঙ্গে কাজ করলেন তারা। তাদের নতুন ইউটিউব ফিল্মের নাম রাখা হয়েছে ‘ক্ষতিপূরণ’।

‘ক্ষতিপূরণ’ নাটকের মাধ্যমে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা চৌধুরী আবার ছোট পর্দায় আসছেন। এবার অভিনেতা ইয়াশ রোহানের বিপরীতে দেখা যাবে তাকে।

‘ক্ষতিপূরণ’-এর গল্প আপাতত জানাতে চান না মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তবে এতে যে বার্তা আছে সেটি বললেন তিনি, ‘কোনও মা প্রতিদানের আশায় সন্তানকে ভালোবাসে না। মায়ের মমতার কোনও মূল্য হয় না। এটাই পৃথিবীর সবচেয়ে অমূল্য বিষয়।’

গত ২ মে থেকে ৭ মে পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে ‘ক্ষতিপূরণ’-এর শুটিং হয়েছে। এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা, ইকবালসহ অনেকে। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ।

‘ক্ষতিপূরণ’-এ থাকছে একটি নতুন গান। এটি গেয়েছেন ও সুর-সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন রাশেদ রাব্বি।

ঈদুল আজহায় সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘ক্ষতিপূরণ’।

মালাইকা চৌধুরীর প্রথম নাটক ‘সন্ধিক্ষণ’ মুক্তি পায় ২০২৪ সালের ২৬ ডিসেম্বর। রাজের নির্মাণে এতে অভিনেতা জোভানের বিপরীতে অভিনয় করেন তিনি।

/এমএম/
সম্পর্কিত
সৌভাগ্যবান ‘দম্পতি’ ইয়াশ-তটিনী!
সৌভাগ্যবান ‘দম্পতি’ ইয়াশ-তটিনী!
ইয়াশ-তিশার ‘কিসমত’-এ কী আছে!
ইয়াশ-তিশার ‘কিসমত’-এ কী আছে!
যে কারণে কারাগারে ইয়াশ, পাগলাগারদে নিহা!
যে কারণে কারাগারে ইয়াশ, পাগলাগারদে নিহা!
সাত বছর পর, সঙ্গে তাহসিন...
সাত বছর পর, সঙ্গে তাহসিন...
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর