দীপ্ত টেলিভিশনে শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক ‘পরম্পরা’। নাটকটির জন্য শুরু হয়েছে নতুন অভিনয়শিল্পীর খোঁজ।
এ উপলক্ষে ২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দীপ্ত টিভি প্রাঙ্গণে চলেছে দিনব্যাপী বিশেষ অডিশন। নতুন এই ধারাবাহিকটির জন্য বিভিন্ন ধাপে অডিশন চলবে। অভিনয় ও বাচনভঙ্গিতে দক্ষদের অগ্রাধিকার দেওয়া হবে এই নির্বাচনি প্রক্রিয়ায়। এমনটাই জানিয়েছেন ধারাবাহিকটির নির্মাতা আশিস রায়।
নতুন শিল্পীদের পাশাপাশি দেশের জনপ্রিয় ও খ্যাতনামা অভিনয়শিল্পীদেরও দেখা যাবে ধারাবাহিকটিতে।