জাতীয় চলচ্চিত্র দিবস-২০১৬। কথা বলছেন নায়করাজ।চলচ্চিত্র শিল্পে এখনও আমাদের সুদিন ফেরেনি। কথাটি বেশ বেদনা কণ্ঠে বললেন নায়করাজ রাজ্জাক। রবিবার সকাল সাড়ে দশটার দিকে জাতীয় চলচ্চিত্র দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে নিজের প্রতিক্রিয়া এভাবেই ব্যক্ত করেন তিনি।
উদ্বোধন আনুষ্ঠানিকতা শেষে অতিথিরা অংশ নেন আনন্দ শোভাযাত্রায়। দিনব্যাপী এ কর্মসূচিতে আরও থাকছে সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী, মেলা, নাগরদোলা, স্থিরচিত্র প্রদর্শনী, পুতুলনাচ, বায়োস্কোপ প্রদর্শন, লালগালিচা সংবর্ধনা ও তারকাদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা।