রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে এবং ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ)-এর অংশ হিসেবে শুক্রবার (৯ জানুয়ারি) উদ্বোধন করা হলো আর্ট এক্সিবিশন ‘শূন্য অভিরূপ’। প্রদর্শনীটি চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।
ভেন্যু পার্টনার হিসেবে বিশেষ সহযোগিতায় রয়েছে বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম সংলগ্ন আর্টপিক্স লিমিটেডের থ্রিডি আর্ট গ্যালারি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর ফিতা কাটেন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক এম. ফ্রাঁসোয়া শঁব্রো।
প্রদর্শনীটির কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন শিল্পী লুতফা মাহমুদা। ‘শূন্য অভিরূপ’ মূলত শূন্যতা থেকে সৃষ্টির সূচনা—এই ভাবনাকে কেন্দ্র করে নির্মিত একটি শিল্পভিত্তিক আয়োজন, যেখানে শূন্যতাকে দেখা হয়েছে সৃষ্টির সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে।
থ্রিডি আর্ট গ্যালারিতে প্রবেশের জন্য ২৫০ টাকা টিকিট ক্রয় সাপেক্ষে দর্শনার্থীরা এই প্রদর্শনীটি বিনামূল্যে উপভোগ করতে পারবেন।