মাত্র ২৪ পর্বে যে নাটকের ভিউ ছাড়ালো ২.৬ বিলিয়ন! 

একশব্দে বলা যায়, অবিশ্বাস্য। একটু বিস্তারিত গেলে টানা যায় অনেক গল্প। কারণ, নাটকটির নাম ‘এটা আমাদেরই গল্প’। আর সেটি নির্মাণ করেছেন পারিবারিক গল্পের সর্বাধিক সফল নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

সর্বশেষ তথ্য-প্রমাণ ঘেঁটে নিশ্চিত হওয়া গেছে, এ পর্যন্ত সিরিজটির ২৪টি পর্ব প্রকাশ হয়েছে ইউটিউব, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সব মিলিয়ে এখন পর্যন্ত এই পর্বগুলোর মোট ভিউ ছাড়িয়েছে ২.৬ বিলিয়নের (২৬০ কোটি) ঘর!

নিশ্চিত হওয়া গেছে, যা বাংলাদেশের যে কোনও সিরিয়ালের ক্ষেত্রে এক বিরল ও অনন্য রেকর্ড!(বাঁ থেকে) শুটিংয়ে সহকারি নির্মাতা, ডিওপি, প্রধান নির্মাতা ও অভিনেত্রীসিনেমাওয়ালার ব্যানারে নির্মিত সিরিয়ালটি ইউটিউব থেকে বাংলাদেশের বাইরে যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, ইন্ডিয়া, পাকিস্তান, চীন, জাপান, আফ্রিকা থেকেও প্রতিনিয়ত উপভোগ করছে দর্শক। যার প্রমাণ মেলে সোশ্যাল হ্যান্ডেল-এর ভিউ ইনসাইট থেকে।

সপ্তাহের প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আই-এর পর্দায় এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’র নতুন পর্ব।নাটকের একটি আবেগী দৃশ্যটিভি প্রচারের পর ইউটিউবে আসার এক ঘণ্টার মধ্যে প্রতি পর্বেই মিলিয়ন ভিউ অতিক্রম করছে দ্রুত সময়ে। যা বাংলাদেশের নাটকে এবারই প্রথম।

২৭ জানুয়ারি দুপুরে সিরিজটির নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন, ‘এটা আমাদের গল্প’ সিরিজটি এখন পর্যন্ত সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে প্রায় ২.৬ বিলিয়ন (২৬০ কোটি) ভিউ অর্জন করেছে।সুনেরাহ ও সাজ্জাদনির্মাতার বয়ানে, ‘এটা আপনাদের জানাতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি। প্রতিটি পর্ব ইউটিউবে ১ কোটিরও বেশি ভিউ অতিক্রম করেছে এরমধ্যে। এই পরিমাণ ভালোবাসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’

‘এটা আমাদেরই গল্প’ মূল গল্পই হচ্ছে পারিবারিক বন্ধন, ভালোবাসা, অভিমান আর মমত্ববোধ। নাটকটির সঙ্গে জড়িতরা জানান, দর্শক যেন নিজেদের জীবনের টুকরো টুকরো অংশ এখানে খুঁজে পান, সেটাই মূল চেষ্টা। এ কারণে এর ট্যাগ লাইন ‘পরিবারই শুরু, পরিবারই শেষ’।বাশার, দীপা ও পায়েলসিরিজটির গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাশার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

বলা দরকার, সিরিজটির শিরোনাম গানটি এরমধ্যে পেয়েছে দারুণ জনপ্রিয়তা। আরফিন রুমির সংগীত পরিচালনায় এটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দোলা।

এটা আমাদেরই গল্প: