কে হচ্ছেন এবারের ‘ম্যাজিক বাউলিয়ানা’

বিভিন্ন ধাপের প্রতিযোগিতা পেরিয়ে চূড়ান্ত পর্বে পৌঁছে গেছে লোকসংগীতের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’। এবার দেখার পালা কে হচ্ছেন বিজয়ী। 

৩০ জানুয়ারি, রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে গ্র্যান্ড ফিনালে পর্ব। জাঁকজমকপূর্ণ এ আয়োজনে দেখা যাবে সেরা ৫ প্রতিযোগীর চূড়ান্ত লড়াই। এনামুল হক মধু, আঁখি আক্তার ঝর্ণা, মেহজাবিন মোবাশ্বেরা, সোহাগ নূরী ও রজনী খাতুন- এই ৫ জন রয়েছেন চূড়ান্ত প্রতিযোগিতায়। 

গ্র্যান্ড ফিনালে-তে তাদের গানের পাশাপাশি থাকছে আরও অনেক জমজমাট পরিবেশনা। তিন বিচারক শফি মন্ডল, পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমিও গান পরিবেশন করবেন। 

আইশা খানের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনিরুজ্জামান খান ও জোবায়ের ইকবাল। আইশা খানউল্লেখ্য, বর্তমান প্রজন্মের কাছে এবং সারা বিশ্বে বাংলার বাউলসংগীতকে পৌঁছে দিতে মাছরাঙা টেলিভিশনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই রিয়েলিটি শো। ‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’ স্লোগান নিয়ে সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজনটির উদ্দেশ্য ঐতিহ্যবাহী লোকগানের এই আবেদনকে বিশ্বদরবারে পরিচয় করিয়ে দেওয়া। 

এবারের আসরে সারা দেশ থেকে ৩৮ হাজারেরও বেশি প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন। এখান থেকে বাছাইকৃত ৪০ জন প্রতিযোগী অংশ নেন মেগা সিলেকশন রাউন্ডে। এরপর গ্রুমিং সেশনে অংশ নেন তারা। এখান থেকে নির্বাচিত ১৯ জন সুযোগ পান ‘স্টুডিও রাউন্ড’-এ। এরপর পর্যায়ক্রমে সেরা ১০ এবং সেরা ৫ নির্বাচিত হন। 

চূড়ান্ত বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন পাবেন ৫ লক্ষ টাকা, ১ম রানার আপ ৩ লক্ষ টাকা, ২য় রানার আপ ২ লক্ষ টাকা এবং ৪র্থ ও ৫ম স্থান অধিকারী পাবেন ৫০ হাজার টাকা।পার্থ বড়ুয়া