বাংলা সিনেমার অন্য কোনও তারকা এর আগে কখনও এভারেস্ট জয় করেছেন কিংবা সে পথে পা বাড়াবার স্বপ্ন দেখেছেন, এমনটা শোনা যায়নি। তবে সম্প্রতি চিত্রনায়ক শরীফুল রাজ জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে হাজির হয়ে বলেছেন, এভারেস্ট জয় করার স্বপ্ন তার দীর্ঘদিনের।
সে জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতিও নিয়েছেন, বেশ কিছু কোর্স করেছেন। সব কিছু ঠিক থাকলে এক বছরের মধ্যে এভারেস্টের পথে পা বাড়াতে চান তিনি।
মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ শনিবার (২৮ মার্চ) রাত ৯টায় প্রচার হবে রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই বিশেষ পডকাস্ট।
‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।
বলা দরকার, এবারের ঈদে মুক্তি পেয়েছে শরীফুল রাজ অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর থেকে ছবিটির রিভিউ বেশ পজিটিভ।