ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি

বিনোদন রিপোর্ট
২১ জুলাই ২০২৬, ১৩:৩০আপডেট : ২১ জুলাই ২০২৬, ১৩:৫৪

অবশেষে অপেক্ষার অবসান। আগামী ২৪ জুলাই ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। কনসার্টকে সামনে রেখে এক ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সবার সঙ্গে দেখা করতে এবং মঞ্চ মাতাতে তিনি মুখিয়ে আছেন।

একই সঙ্গে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত এই কনসার্টের টিকিট বিক্রি।

আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ-এর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় আতিফ আসলাম বলেন, ‘হ্যালো, আমি আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই ঢাকার ৩০০ ফিটে ক্রিকেটারস একাডেমিতে আমি লাইভ পারফর্ম করতে যাচ্ছি। আপনাদের সবার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি। লেটস রক দ্য শো।’

ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকার মঞ্চে প্রিয় শিল্পীকে দেখতে মুখিয়ে সংগীতপ্রেমীরাও।

‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এই কনসার্ট অনুষ্ঠিত হবে রাজধানীর ৩০০ ফুট এলাকায় অবস্থিত ক্রিকেটারস একাডেমিতে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের দিন দুপুর ২টায় ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। সন্ধ্যা ৬টায় গেট বন্ধ হবে। বিকেল ৫টায় শুরু হওয়া সংগীতানুষ্ঠান চলবে রাত ১০টা পর্যন্ত।

আতিফ আসলামের পাশাপাশি মঞ্চে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ। ফলে আন্তর্জাতিক ও দেশীয় সংগীতের সমন্বয়ে দর্শকদের জন্য থাকছে বিশেষ আয়োজন।

এরই মধ্যে গেটমাইটিকিট ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হয়েছে। দর্শকদের জন্য আতিফের জনপ্রিয় গানের নামে তিনটি ক্যাটাগরিতে টিকিট রাখা হয়েছে—‘দূরি’ এরিয়া ২ হাজার ৯৯৯ টাকা, ‘আদাত’ এরিয়া ৫ হাজার ৯৯৯ টাকা এবং ‘পেহলি নজর’ এরিয়া ১০ হাজার ৯৯৯ টাকা।

উল্লেখ্য, আতিফ আসলামকে নিয়ে এই কনসার্টটি মূলত গত বছরের ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সব প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে প্রশাসনের অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়। পরে আয়োজকেরা আশ্বাস দেন, উপযুক্ত সময়ে কনসার্টটি আবার আয়োজন করা হবে। এবার আতিফের ভিডিও বার্তার মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ পেল।

আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, স্থগিত হওয়া কনসার্টের যেসব টিকিটধারী রিফান্ড নেননি, তাঁদের নতুন করে টিকিট কিনতে হবে না। আর যাঁরা রিফান্ডের আবেদন করেছিলেন কিন্তু কারিগরি কারণে এখনো অর্থ ফেরত পাননি, তাঁরা চাইলে রিফান্ড আবেদন প্রত্যাহার করে আগের টিকিট পুনরায় সক্রিয় করার আবেদন করতে পারবেন।

মেইন স্টেজের পক্ষ থেকে কাজী রাফসান বলেন, ‘চলতি বছরের সবচেয়ে বড় আয়োজনের দ্বারপ্রান্তে আমরা। আমার পুরো টিম, শিল্পী থেকে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমরা আমাদের কথা রাখতে পেরেছি।

আমরা বিশ্বাস করি, এই কনসার্ট শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, বরং হাজারো দর্শকের আবেগ, প্রত্যাশা এবং ভালোবাসার এক মিলনমেলা হয়ে উঠবে।’

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘ফিল্ম ডিরেক্টরস ডে’, পোস্টারে পোস্টারে সাজানো বিএফডিসি
‘ফিল্ম ডিরেক্টরস ডে’, পোস্টারে পোস্টারে সাজানো বিএফডিসি
‘বাহুবলি’র নায়িকার গোপন প্রেম, গর্ভপাতের জন্য চেয়েছিলেন ৭৫ লাখ টাকা
‘বাহুবলি’র নায়িকার গোপন প্রেম, গর্ভপাতের জন্য চেয়েছিলেন ৭৫ লাখ টাকা
ছট পূজার দৃশ্যে হঠাৎ চোখে পানি, কেন আবেগাপ্লুত হলেন তামান্না
ছট পূজার দৃশ্যে হঠাৎ চোখে পানি, কেন আবেগাপ্লুত হলেন তামান্না
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
‘হ্যারি পটার’ সিরিজে নতুন অভিনয়শিল্পী চূড়ান্ত
‘হ্যারি পটার’ সিরিজে নতুন অভিনয়শিল্পী চূড়ান্ত