সে গানের গায়ক মেসবা রহমান দীর্ঘদিন পর ফিরছেন নতুন গানে। ডিফারেন্ট টাচ ব্যান্ডের এ গায়ক প্রকাশ করছেন তার নতুন গানের অ্যালবাম ‘তোমার জন্য’।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে এ অ্যালবামটির মোড়ক উন্মোচন হবে। এটি বাজারে আনছে লেজার ভিশন।
অনুষ্ঠানে শিল্পীকে শুভাশীষ জানিয়ে অ্যালবামটির মোড়ক উন্মোচন করবেন কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন কণ্ঠশিল্পী নকীব খান, আইয়ুব বাচ্চু, ফাহমিদা নবী, আসিফ আকবরসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান।
/এম/এমএম/