অহনা মাল্টিমিডিয়ার ব্যনারে নির্মিত নতুন একটি নাটকে গানটি ব্যবহার হবে। এর কথা লিখেছেন ইশতিয়াক আহমেদ। সুর-সংগীতায়োজন করেছেন অভিজিৎ জিতু।
এর গল্প সম্পর্কে জানা যায়, ক্যামেরাবিমুখ এক তরুণের ফটোগ্রাফার হওয়া, ছবি তোলার পর জীবন এবং জীবনে ঘটে যাওয়া নানাবিধ সংকট আর ভালোবাসার গল্প নিয়ে নির্মাণ করা হচ্ছে নাটকটি। নাটকটি নির্মাণ করছেন প্রান্ত অপূর্ব।
গানটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আগে বেশ কিছু একক নাটক নির্মাণ হলেও এবারই আমরা ধারবাহিকে আসছি। সেই লক্ষ্যে নাটকটির সঙ্গে দীর্ঘসময় জুড়ে থাকার জন্য একটা সূচনা সংগীত করেছি আমরা।'
এদিকে ইমরান জানান, নাটকটি টিভি চ্যানেলে প্রচারের আগেই গানটি অনলাইনে প্রকাশ করা হবে।
/এমআই/এমএম/