মার্বেল স্টুডিওর সভাপতি কেভিন ফিয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘স্পাইডারম্যান’ এখন সার্বজনীন। তাই আনন্দও হবে সার্বজনীন।’
মার্বেল স্টুডিওর সঙ্গে জুটি বেঁধে সনি পিকচারস এন্টারটেইনমেন্ট তাদের ৬ষ্ঠ সিনেমা নির্মাণ করছে। ‘স্পাইডারম্যান রিবুট’ শিরোনামের সিনেমাটি পরিচালনা করছেন জন ওয়াট। কিশোর পার্কারের হাইস্কুলের দিনগুলোর ঘটনা নিয়েই সিনেমাটি নির্মিত হচ্ছে।
অ্যান্ট মে চরিত্রে অভিনয় করবেন মারিসা টমেই। জেন্ডায়াও থাকছেন সিনেমাটিতে। ২০১৭ সালের ৭ জুলাই এটি মুক্তির দিন ঠিক করা হয়েছে। চলতি গ্রীষ্মে সিনেমাটির নির্মাণ কাজ শুরু হচ্ছে।
স্পাইডারম্যান হিসেবে হল্যান্ডের অভিষেক হয় ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ সিনেমায়। সম্প্রতি মুক্তি পাওয়া একটি ট্রেইলারে দেখা যায়, আয়রন ম্যান ক্যাপ্টেন আমেরিকাকে মাকড়সার জালে আটকানোর জন্য স্পাইডারম্যানকে আহ্বান করছেন। সিনেমায় আয়রন ম্যানের টিমেই থাকছেন স্পাইডারম্যান।
সূত্র: জি-নিউজ।
/এএ/এমএম/