আর এ জন্য এখন ঘোষণা দিয়ে খোঁজা হচ্ছে তাকে।
বিষয়টি হলো, ইরফান খানের তরুণ বয়স তুলে ধরা দরকার ছবিতে। তাই এবার ইরফানের মতো দেখতে তরুণকে খোঁজা হচ্ছে।
ফারুকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছবির প্রয়োজনে তরুণ বয়সটা দরকার এ অভিনেতার। তাই আমরা ২৫ থেকে ৩০ বয়সের মধ্যে এমন একজনকে খুঁজছি, যার চেহারা ইরফান খানের সঙ্গে মিলবে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত আমরা খুঁজে দেখব কাউকে পাওয়া যায় কিনা। আগ্রহীরা ছবিসহ chabialmodelbank@gmail.com-ঠিকানায় মেইল পাঠাতে পারবেন।’
১৬ মার্চ বলিউড অভিনেতা ইরফান ‘ডুব’ ছবির জন্য ঢাকায় আসেন। এর ইংরেজি নাম ‘নো বেড অব রোজেস’।
‘মৃত্যু’ একটি পরিবারের সবাইকে এক করে- ‘ডুব’ ছবির গল্প ধরন এমন। ছবিটিতে ইরফান খানের বিপরীতে থাকছেন নুসরাত ইমরোজ তিশা। এতে আরও অভিনয় করবেন ভারতের পার্নো মিত্র, বাংলাদেশের রোকেয়া প্রাচী ও নাদের চৌধুরী প্রমুখ। ‘ডুব’ এর সহ-প্রযোজক হিসেবে থাকছেন ইরফান খান। আর প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ।
/এম/