আসছে ‘ভ্যালেন্টাইনস ডে’, তার আগে নিজেদের সম্পর্কের রসায়ন ভাগ করে নিয়েছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও ও তার স্ত্রী পত্রলেখা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পত্রলেখা জানিয়েছেন যে, তাদের সম্পর্কের প্রথমিক ভিত্তি পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধার উপর ভিত্তি করে তৈরি।
রাজকুমারের সঙ্গে নিজের সম্পর্কের বন্ধনের কথা বলতে গিয়ে পত্রলেখা বলেন, ‘আমরা শুরু থেকেই একমত ছিলাম যে, আমাদের সম্পর্কের মধ্যে কোনও ভেদাভেদ থাকবে না। বড় বা ছোট যাই হোক, আমরা সবকিছুই ভাগ করে নেবো। আর এখন এই ধরনের পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়েই আমরা নিত্যদিনের বাড়ির কাজগুলিও ভাগ করে নিই। এগুলির মধ্যে রান্না করা, জামাকাপড় কাচা, বাসন মাজা সবই রয়েছে।’
অন্যদিকে রাজকুমার বলেন, ‘আমাদের সম্পর্কের ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে, ছোট্ট ছোট্ট কাজ থেকেই সমতার প্রয়োজন। পত্রলেখা যখন রান্নার কাজ করে তখন আমি বাসন মাজতে ভালোবাসি। যখন ও বাইরে থাকে তখন বাড়ির টুকিটাকি কাজ সামলাতে পছন্দ করি। এটা একে অপরের জন্য জীবনকে সহজ করার একটা বড় বিষয়। একে অপরের পাশে থাকাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, রাজকুমার ও পত্রলেখা এক দশকেরও বেশি সময় ধরে একে অপরের সঙ্গে ডেট করছেন। এরপর ২০২১ সালের ১৫ নভেম্বর তারা সাতপাতে পড়েন।
সূত্র: হিসদুস্তান টাইমস