অনেকদিন থেকেই শোনা যাচ্ছিলো, নির্মাণ হতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর জীবনীনির্ভর সিনেমা। সৌরভ গাঙ্গুলীর চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে ছিল বিস্তর আলোচনা।
এ তালিকায় এসেছে রণবীর কাপুর, রণভীর সিং থেকে শুরু করে আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাওয়ের নাম। কে হতে যাচ্ছেন পর্দার সৌরভ গাঙ্গুলী, এই প্রশ্ন উড়েছে বলিউডের বাতাসে। তবে এবার বোধ হয় উত্তর মিললো। কারণ খোদ সৌরভ জানিয়েছেন, তার চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে।
বলা প্রয়োজন, সাবেক এই অধিনায়ক ভারতের হয়ে ১১৩টি টেস্ট এবং ৩১১টি ওয়ানডে খেলেছেন। বাঁহাতি এই ব্যাটসম্যান তার আন্তর্জাতিক ক্যারিয়ারে সকল ফর্ম্যাট মিলিয়ে ১৮,৫৭৫ রান করেছেন।
কলকাতার রাজপুত্র পরবর্তীতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) এর সভাপতি হন। গত বছরের অক্টোবরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি নিযুক্ত হন তিনি।
তিনি ভারতকে ২১টি টেস্ট জয় এবং ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে নেতৃত্ব দিয়েছিলেন। এই তারকা ক্রিকেটার বিসিসিআইয়ের টেকনিক্যাল কমিটিতেও দায়িত্ব পালন করেছিলেন এবং ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকর এবং ভিভিএস লক্ষ্মণের সঙ্গে ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্যও ছিলেন।
২০০৮ সালে গাঙ্গুলি তার আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে অবসর ঘোষণা করেন। তিনি ১৮,০০০-এরও বেশি আন্তর্জাতিক রান করেন।
টিজারের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, এখানে দীপিকা পাড়ুকোন এবং সাইফ আলি খান অভিনীত ‘লাভ আজ কাল’ (২০০৯)-এর চোর বাজারি গানটি ব্যবহার করা হয়েছে।
করণ শর্মা পরিচালিত ‘ভুল চুক মাফ’ সিনেমাটি ম্যাডক ফিল্মসের অধীনে দীনেশ বিজন এবং অ্যামাজন এমজিএম স্টুডিওর সহযোগিতায় নির্মিত হয়েছে।
‘মালিক’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০ জুন।
সূত্র: এনডি টিভি