তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা, যা জানা গেল

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে ঘিরে নতুন করে শুরু জল্পনা হয়েছে। সম্প্রতি অভিনেত্রীর একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর পরে নেটাগরিকদের একাংশের প্রশ্ন, তবে কি ফের মা হতে চলেছেন তিনি?

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কারিনা তার দলের সঙ্গে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। তার টিমের এক সদস্য অভিনেত্রীর সামনে ছাতা ধরে ছিলেন। ফলে ছবিশিকারীদের ক্যামেরায় তার শরীরের কিছুটা অংশ ঢাকা পড়ে যায়। এরপর নেটাগরিকদের একাংশের দাবি, অভিনেত্রীর পেট নাকি খানিকটা স্ফীত দেখাচ্ছে। শুরু হয় তার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা।

তবে করিনা অন্তঃসত্ত্বা নন। অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র স্পষ্ট করে জানিয়েছে, ‘পুরোটাই ভুয়ো খবর রটছে। কারিনা মোটেই অন্তঃসত্ত্বা নন।’

কারিনা ও সাইফের দুই ছেলে— তৈমুর ও জেহ। সম্প্রতি গোটা পরিবার একসঙ্গে সমুদ্রসৈকতে ছুটি কাটিয়ে ফিরেছেন।

১৬ আগস্ট সাইফের জন্মদিন উপলক্ষে ছুটি কাটাতে গিয়েছিলেন তারা। সমাজমাধ্যমে সেখানকার বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

এর আগে পরিবার পরিকল্পনা নিয়ে মুখ খুলেছিলেন কারিনা। এক সাক্ষাৎকারে কারিনা মজা করতে করতেই জানিয়েছিলেন, সাইফের নাকি ২০-র কোঠায়, ৩০-এর কোঠায়, ৪০-এর কোঠায় আর ৫০-এর কোঠায় একটি করে সন্তানের জন্ম হয়েছে। তাই ৬০ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে এ বার নাকি সাইফকে আর বাবা হতে দেবেন না কারিনা।