১৯ বছর আগে সাইফ কীসের চ্যাম্পিয়ন, ফাঁস করলেন করিনা

বিনোদন ডেস্ক
১০ অক্টোবর ২০২৬, ১৪:১৭ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৪:১৭

বলিউড ও ফর্মুলা ওয়ানের দুনিয়া এক সুতোয় বাঁধা পড়ল এক বিশেষ মুহূর্তে। সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্সে অভিনেত্রী কারিনা কাপুর খান এবার ফর্মুলা ওয়ান তারকা ল্যান্ডো নরিসের সঙ্গে এক মজার কথোপকথনে অংশ নিলেন।  

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় গুগল ইন্ডিয়া তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই কথোপকথনের একটি ঝলক প্রকাশ করে।

ভিডিওর শুরুতেই কারিনা মজার ছলে তার স্বামী সাইফ আলি খানের কথা তোলেন। তিনি বলেন, ‘সাইফ ১৯ বছর আগে ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপ’ জিতেছিলেন। আসলে, ২০০৭ সালে মুক্তি পাওয়া তা রা রাম পাম ছবিতে সাইফের চরিত্রের প্রসঙ্গ টেনেই এই মন্তব্য করেন কারিনা।

কারিনার কথা শুনে ল্যান্ডো নরিস মজা করে উত্তর দেন, ‘তাহলে, আমরা মূলত একই রকম!’

ভিডিওতে আরও দেখা যায়, কারিনা ল্যান্ডোকে তার রেসিং ক্যারিয়ার এবং ফর্মুলা ওয়ানে ম্যাকলারেনের সাফল্য নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন করছেন। শুধু তাই নয়, ল্যান্ডোকে ভারতীয় মশলা চা পান করান কারিনা। পাশাপাশি, ভারতের কয়েকটি পরিচিত অঙ্গভঙ্গি চিনে নেওয়ার চ্যালেঞ্জও দেন তাকে।

সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্সে কারিনার উপস্থিতির বিষয়টি শুক্রবারই নিশ্চিত করেছিল ম্যাকলারেন ফর্মুলা ওয়ানের। সংস্থাটি তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেত্রীর একটি ছবি শেয়ার করে তাকে ‘পাপায়া ফ্যামিলি’-তে স্বাগত জানায়। ‘পাপায়া ফ্যামিলি’ হল ম্যাকলারেন ফর্মুলা ওয়ান দলের বিশ্বজুড়ে থাকা সমর্থক ও অনুরাগীদের সম্প্রদায়।

পোস্টে লেখা হয়, ‘পাপায়া ফ্যামিলির নতুন সদস্য কারিনা কাপুর খান।’

এদিকে, কারিনাও দিনের শুরুতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রেসিং সার্কিট ও প্যাডক থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন।

কারিনাকে সম্প্রতি দেখা গেছ মেঘনা গুলজার পরিচালিত ক্রাইম থ্রিলার ‘দায়রা’ ছবিতে। এই ছবিতে কারিনার পাশাপাশি অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন, জিতেন্দ্র যোশী এবং কনওয়ালজিৎ সিং।

গত ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দায়রা’। ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।

/এনআই/
সম্পর্কিত
বড় ধামাকায় ফিরছেন শাহরুখ-কারিনা জুটি
বড় ধামাকায় ফিরছেন শাহরুখ-কারিনা জুটি
মাতৃত্বের পর কেন তারকাদের শরীর নিয়ে এত কটাক্ষ?
মাতৃত্বের পর কেন তারকাদের শরীর নিয়ে এত কটাক্ষ?
কারিনা কড়া শাসনেই বড় করতে চান দুই ছেলেকে, কেন এমন সিদ্ধান্ত নায়িকার
কারিনা কড়া শাসনেই বড় করতে চান দুই ছেলেকে, কেন এমন সিদ্ধান্ত নায়িকার
জয়সলমেরের রাজকীয়তায় কারিনা, ঋতু কুমারের কুতুরে মুগ্ধতা
জয়সলমেরের রাজকীয়তায় কারিনা, ঋতু কুমারের কুতুরে মুগ্ধতা
বিনোদন বিভাগের সর্বশেষ
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
বিরতি ভেঙে ফিরছেন বিপাশা, ভাইরাল ভিডিও নিয়ে জানালেন ক্ষোভ
বিরতি ভেঙে ফিরছেন বিপাশা, ভাইরাল ভিডিও নিয়ে জানালেন ক্ষোভ
দেবের কালো ক্যাপে নজর ভক্তদের, দাম কত
দেবের কালো ক্যাপে নজর ভক্তদের, দাম কত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ভুল স্বীকার রাজকুমারের, বললেন ‘সব এআই দিয়ে হয় না’
ভুল স্বীকার রাজকুমারের, বললেন ‘সব এআই দিয়ে হয় না’