শুটিংয়ে অন্তরঙ্গ দৃশ্য, বিপাকে অনুপ্রিয়া

পর্দায় নানা সময়ে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা। তবে এ সব দৃশ্যের শুটিংয়ের সময় সহ-অভিনেতাদের আচরণে একাধিকবার তিনি অস্বস্তি ও অপমানিত বোধ করেছিলেন বলে জানান।

সম্প্রতি সিদ্ধার্থ কাননের ইউটিউব চ্যানেলে এসেছিলেন অনুপ্রিয়া। সেখানে তিনি অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন।

এ সময় সঞ্চালক অনুপ্রিয়াকে জিজ্ঞসা করেন, কখনও কোনও সহ-অভিনেতা কী সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন?

অভিনেত্রীর ভাষ্য, ‘একবার এমন হয়েছিল, তবে মানুষটি ইচ্ছাকৃতভাবে কিছু করেননি, কিন্তু উত্তেজনায় নিজেকে সামলাতে পারেননি। আমি বুঝতে পারছিলাম, তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, যা একেবারেই হওয়া উচিত নয়। তখন নিজেকে লাঞ্ছিত মনে হয়েছিল। এ ঘটনাগুলো ঘটেছিল চুমুর দৃশ্যের সময়।’

অনুপ্রিয়া বলেন, ‘আরেকবার এমন পোশাক পরেছিলাম, যা খুব আরামদায়ক ছিল না। আমি ভেবেছিলাম, তিনি আমাকে সহায়তা করবেন। কিন্তু তার আচরণ ছিল খুবই বিব্রতকর। তাঁর আচরণ আমার জন্য অস্বস্তিকর ছিল।’

সাক্ষাৎকারে অভিনেত্রী আরও বলেন, ‘চুমুর দৃশ্য আসলে সহজভাবেই করা যায়, কিন্তু অনেকে এত জোরে করেন যে সেটা খুবই অস্বস্তিকর হয়ে যায়।’

অনুপ্রিয়া গোয়েঙ্কা প্রথম অভিনয় করেন ‘ববি জাসুস’ ছবিতে। এরপর তিনি অভিনয় করেছেন ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ঢিশুম’, ‘পদ্মাবত’, ‘ওয়ার’ ইত্যাদি জনপ্রিয় চলচ্চিত্রে। সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘বার্লিন’ ছবিতে, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন অপরশক্তি খুরানা, ঈশ্বাক সিং, রাহুল বোস ও কবির বেদি। ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।