প্রথমবার সন্তানের মুখ প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকি

দীপাবলির শুভক্ষণে ভক্তদের বড় সারপ্রাইজ দিলেন বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এক বছর বয়সে পা দেওয়ার পর অবশেষে নিজেদের ছেলে বিহানের মুখ প্রথমবার প্রকাশ্যে আনলেন তারা।

গত ৭ নভেম্বর বিহানের প্রথম জন্মদিন পালনের ঠিক পরদিনই দীপাবলিতে ইনস্টাগ্রামে এক যৌথ পোস্টে ছেলের ছবি প্রকাশ করেন ক্যাটরিনা ও ভিকি। ক্যাপশনে তারা লিখেছেন, আমাদের সবচেয়ে উজ্জ্বল দীপাবলি... সকলকে ভালোবাসা, আলো ও শুভকামনা। - ভিকি, ক্যাটরিনা ও বিহান।

ছবিতে পরিবারের তিন সদস্যকেই মানানসই পোশাকে দেখা যায়। ক্যাটরিনা পরেছিলেন হলুদ রঙের উৎসবমুখর সালোয়ার স্যুট এবং ভিকির পরনে ছিল বেইজ রঙের কুর্তা। ছোট বিহান বেইজ কুর্তার ওপর একটি হলুদ ওয়েস্টকোট পরে মা-বাবার সঙ্গেই রং মিলিয়ে পোশাক সাজিয়েছিল। তারকাদের এই ছবিতে মন্তব্য করে অনন্য অনন্যা পান্ডে ও সোনম কাপুর শুভকামনা জানান এবং দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা কিয়ারা আদভানি ভালোবাসার ইমোজি দেন।

পিতৃত্বের অভিজ্ঞতাকে ‘জাদুকরী’ হিসেবে বর্ণনা করে ভিকি কৌশল হরিত জাভেরি জুয়েলার্সের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে বলেন, সন্তানের হাসি আর স্ত্রীর মুখের আনন্দ দেখে মনে হয় যদি মুহূর্তটাকে থামিয়ে দেওয়া যেত! এটা আপনাকে একজন মানুষ হিসেবে অত্যন্ত সংবেদনশীল ও দায়িত্বশীল করে তোলে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৭ নভেম্বর ক্যাটরিনা ও ভিকি তাদের পুত্রসন্তানের জন্মের কথা ঘোষণা করেন এবং পরবর্তীতে ২০২৬ সালের জানুয়ারিতে ছেলের নাম বিহান কৌশল বলে জানান।

সূত্র: এনডিটিভি