‘ধুরন্ধর’ থেকে যশরাজ, সারা অর্জুনের নতুন চমক

যশরাজ ফিল্মসের (ওয়াইআরএফ) নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ‘ধুরন্ধর’খ্যাত অভিনেত্রী সারা অর্জুন। এটি হতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে তার প্রথম কাজ। মিড-ডের এক প্রতিবেদন অনুযায়ী, মানীশ শর্মা পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া একটি মিউজিক্যাল রোমান্টিক সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এর আগে ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘টাইগার ৩’ পরিচালনা করেছিলেন মানীশ। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জানুয়ারিতে পাঞ্জাবে সিনেমাটির শুটিং শুরু হবে। ইতিমধ্যে শুরু হয়েছে প্রি-প্রোডাকশনের কাজ।

মিড-ডেকে একটি সূত্র জানিয়েছে, ‘যশরাজ ফিল্মসের সঙ্গে সারার পরবর্তী সিনেমাটি একটি প্রেমের গল্প। প্রি-প্রোডাকশনের কাজ চলছে। জানুয়ারিতে পাঞ্জাবে শুটিং শুরু করবেন তিনি।’

জানা গেছে, সিনেমাটিতে মোট আটটি গান থাকবে। অর্থাৎ গল্প বলার ক্ষেত্রে সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  

রোমান্টিক ঘরানায় ফিরছেন মানীশ শর্মা

এই সিনেমার মধ্য দিয়ে নিজের পরিচিত রোমান্টিক ঘরানায় ফিরছেন পরিচালক মানীশ শর্মা। এর আগে ‘ব্যান্ড বাজা বারাত’ (২০১০) ও ‘শুদ্ধ দেশি রোমান্স’ (২০১৩)-এর মতো প্রেমের সিনেমা নির্মাণ করেছেন তিনি। ‘ব্যান্ড বাজা বারাত’-এ অভিনয় করেছিলেন রণবীর সিং ও আনুশকা শর্মা। অন্যদিকে ‘শুদ্ধ দেশি রোমান্স’-এ ছিলেন সুশান্ত সিং রাজপুত, পরিণীতি চোপড়া ও বাণী কাপুর।

সারা অর্জুন

এবার আবারও তরুণ অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করছেন তিনি। তাই নতুন সিনেমায় তিনি কী চমক নিয়ে আসেন, তা দেখার অপেক্ষায় আছি।’

মানীশ শর্মার সর্বশেষ পরিচালিত সিনেমা ছিল সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার ৩’। এবার সারাকে নিয়ে তার নতুন সিনেমায় তরুণ অভিনয়শিল্পীদের পাশাপাশি সংগীতনির্ভর প্রেমের গল্প গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, যশরাজ ফিল্মসের ব্যানারে কাজের সুযোগ সারার ক্যারিয়ারে নতুন সংযোজন হতে যাচ্ছে। তবে সিনেমাটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে।