বড়দিনের জনপ্রিয় সিনেমা ‘লাভ অ্যাকচুয়ালি’র অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন ব্রিটিশ অভিনেত্রী জোয়ানা পেজ। সহশিল্পী মার্টিন ফ্রিম্যানের সঙ্গে নগ্ন দৃশ্যে অভিনয় করতে গিয়ে ভীষণ ভয় পেয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি রিয়েলিটি শো ‘আই অ্যাম আ সেলিব্রিটি... গেট মি আউট অব হিয়ার’-এর একটি পর্বে এ অভিজ্ঞতার কথা জানান ৪৯ বছর বয়সী অভিনেত্রী।
রিচার্ড কার্টিস পরিচালিত ‘লাভ অ্যাকচুয়ালি’ মুক্তি পায় ২০০৩ সালে। সিনেমাটিতে জোয়ানা ও মার্টিনকে দেখা গিয়েছিল দুইজন স্ট্যান্ড-ইন বা বিকল্প অভিনয়শিল্পীর চরিত্রে। সিনেমার শুটিংয়ের জন্য অন্তরঙ্গ দৃশ্যের মহড়া দিতে গিয়ে তাদের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়।
শোতে জোয়ানার সহপ্রতিযোগীরা জানতে চান, পরিবারের সদস্যদের সঙ্গে বসে সিনেমাটি দেখতে তার কখনও অস্বস্তি হয় কি না।
তখন অভিনেত্রী বলেন, ‘আমি প্রথমে অডিশন দিতে গিয়েছিলাম। সবকিছু বেশ ভালোভাবেই হয়েছিল। এরপর তারা আমাকে চরিত্রটি করার প্রস্তাব দেয়। তখন আমি আমার এজেন্টকে বলেছিলাম, আমি জানি না কাজটি করতে পারবো কি না। সত্যিই পারবো কি না, তা নিয়ে সন্দেহ ছিল। শেষ পর্যন্ত ভাবলাম, যা হওয়ার হবে, কাজটি করেই ফেলি। কিন্তু অভিজ্ঞতাটি ছিল ভীষণ ভয়ের।’
মার্টিনের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের প্রথম দিনের অভিজ্ঞতাও জানিয়েছেন জোয়ানা। তার ভাষায়, ‘আমার ও মার্টিনের দৃশ্যগুলোর মধ্যে প্রথম যে দৃশ্যটি ধারণ করা হয়েছিল, সেখানে আমি সামনের দিকে ঝুঁকে ছিলাম আর সে ছিল আমার পেছনে। পুরো দৃশ্যটি ধারণের পর যখন পোশাক খুলতে হলো, তখন ভীষণ ভয় লাগছিল। প্রথমবার এমন অভিজ্ঞতায় শরীরও ঠান্ডা হয়ে গেছিলো। সত্যিই খুব ভীতিকর ছিল।’
তবে কয়েকবার শুটিং করার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠেছিলেন বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, ‘কয়েকবার করার পর আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করি। পোশাক বিভাগের নারীরা খুব সহযোগিতা করতেন। পরিচালক কাট বলার সঙ্গে সঙ্গেই তারা ছুটে এসে আমাদের গায়ে গাউন জড়িয়ে দিতেন।’
সিনেমাটি নিয়ে পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া ছিল ইতিবাচক সেটিও স্পষ্ট করেন অভিনেত্রী। জোয়ানা বলেন, ‘আমার মা-বাবা সিনেমাটি ভীষণ পছন্দ করেছেন। এখন তারা বলেন, ‘লাভ অ্যাকচুয়ালি’ না দেখলে বড়দিনই পূর্ণ হয় না।’
‘কিং’ দিয়ে দুই দশকের রেকর্ড ভাঙছেন শাহরুখ