ইরানের জনপ্রিয় সংগীতশিল্পী আমির হোসেন মাগসুদলু, যিনি ‘তাতালু’ নামে অধিক পরিচিত, ধর্ম অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত।
ইরানের সংস্কারবাদী সংবাদপত্র এতেমাদ জানিয়েছে, ধর্ম আবমাননার জন্য তাতালুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই রায়ের বিরুদ্ধে এখনও আপিল করার সুযোগ রয়েছে।
মামলায় ‘পতিতাবৃত্তি’র প্রচার, সেইসাথে তার বিরুদ্ধে ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা ও অশ্লীল বিষয়বস্তু প্রকাশের অভিযোগ আনা হয়েছিল। এরপর তাতালুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
র্যাপ ও পপ ঘরানার জন্য পরিচিত ট্যাটু আঁকা এই সংগীতশিল্পী ২০১৫ সালে যুগান্তকারী পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় ইরানের পারমাণবিক কর্মসূচির সমর্থনে একটি গান প্রকাশ করেছিলেন এবং বেশ প্রশংসা পেয়েছিলেন।