বাংলাদেশ-ভারতের রাজনৈতিক সম্পর্ক ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। বিষটি যেমন দাধারণ মানুষের ওপর প্রভাব ফেলেছে, তেমনি এপার-ওপার বাংলার শিল্পীদের মধ্যে যে একটা সেতুবন্ধন তৈরি হয়েছিলো তাতেও বিপত্তি বেঁধেছে। শুধু শিল্পাঙ্গনেই নয়, প্রভাব পড়ছে নানা ক্ষেত্রে। তাই চলচ্চিত্র শিল্পের সুবিধার জন্য বাংলাদেশ-ভারত সমস্যার দ্রুত সমাধান চান পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী ও নির্মাতা অঞ্জন দত্ত।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া একটা সাক্ষাৎকারে এ বিষয়ে তিনি বেশ খোলামেলা কথা বলেন।
এরপর তিনি বলেন, ‘বাংলাদেশে অনেক সংবেদনশীল মানুষ রয়েছেন। তারা প্রত্যেকেই দারুণ সিনেমা নির্মাতা, থিয়েটার ব্যক্তিত্ব এবং গায়ক। এত সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতি শুধুমাত্র রাজনৈতিক কারণে বলি দেওয়া উচিত নয়।’
বলা প্রয়োজন, শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে অঞ্জন দত্ত অভিনীত চলচ্চিত্র ‘এই রাত তোমার আমার’। এতে তার সহ-অভিনেতা হিসেবে রয়েছেন অপর্ণা সেন। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই সিনেমায় এক বৃদ্ধ দম্পতির সম্পর্কের গভীরতা তুলে ধরা হয়েছে।