মারা গেছেন ষাটের দশকের প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) লন্ডনে মারা যান তিনি, জানিয়েছেন তার মুখপাত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।
বিবিসি জানিয়েছে, তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
‘আ টিয়ার্স গো বাই’ গানের জন্য তিনি বিশ্বজুড়ে সমাদৃত। এমনকি তাকে ‘দ্য গার্লস অন আ মোটরসাইকেল’-এর মতো সিনেমাতেও দেখা গেছে।
মারিয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করে তার মুখপাত্র বিবৃতিতে বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি গায়িকা, গীতিকার ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল মারা গেছেন। তাঁর পরিবার আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা মারিয়ানকে মিস করবেন।’
উল্লেখ্য, ১৯৪৬ সালের ২৯ ডিসেম্বর লন্ডনের হ্যাম্পসটেডের জন্মগ্রহণ করেন মারিয়ান। ১৯৬৪ সালে দ্য রোলিং স্টোনের সঙ্গে কাজ করতে শুরু করেন। নিজের নামে তার প্রথম অ্যালবাম মুক্তি পায় ১৯৬৫ সালে। সর্বশেষ ‘শি ওয়াকস ইন বিউটি’ মুক্তি পায় ২০২১ সালে।
এছাড়াও ‘দ্য গার্লস অব আ মোটরসাইকেল’ ছাড়াও ‘ঘোস্ট স্টোরি’, ‘হ্যামলেট’, ‘শপিং’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন।
১৯৮১ একবার গ্র্যামি মনোনয়ন পেলেও পুরস্কার পাননি মারিয়ান ফেইথফুল।