জাস্টিন বিবার শনিবার (১ মার্চ) তার ৩১তম জন্মদিন উদযাপন করেছেন। তিনি ইনস্টাগ্রামে উদযাপনের বেশ কিছু ছবি পোস্ট করেন। দিনটি যে তিনি চমৎকারভাবে উদযাপন করেছেন সেটি প্রত্যেকটি ছবি থেকেই স্পষ্ট।
তবে সবার চোখ আটকে গেছে একটি ছবিতে। জন্মদিনে স্ত্রী হেইলি বিবার এবং তাদের আদরের ছেলে জ্যাক ব্লুজ বিবারের একটি সুন্দর পারিবারিক ছবি ভক্ত-অনুরাগীদের মন ভরিয়ে দিয়েছে। কারণ কয়েক দিন আগেই গুঞ্জন উঠেছিল তাদের সংসার ভাঙছে। তবে এই ছবি দেখে বিবার-ভক্তরা অনেকটাই আশ্বস্ত হয়েছেন। মনে হচ্ছে তাদের বিরোধ মিটে গেছে।
যদিও ছবিতে তাদের মুখ দেখা যাচ্ছিল না, তবু পারিবারিক আনন্দ সবাইকে ছুঁয়ে গেছে।
আরেকটি ছবিতে দেখা যায়, বিবার মেঝেতে বসে হেলির ওপর ঝুঁকে আছেন। বলাই বাহুল্য, পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে বিবারের বিশেষ দিনটি দারুণ কেটেছে।
উল্লেখ্য, জাস্টিন বিবার ও হেইলি ২০২৪ সালের আগস্টে বাবা-মা হন।
সূত্র: টাইমস নাউ