অরিজিৎ সিং-এর গানে মুগ্ধ সংগীতপ্রেমীরা। কণ্ঠের জাদু আর অসাধারণ ব্যক্তিত্বে তিনি ছাপিয়ে গেছে অন্যদেরকে। তার প্রতিটি গানে যুক্ত হয় আলাদা মাত্রা। যেন নিজেই নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন দিন দিন।
বর্তমানে পুরো ভারতে সংগীতশিল্পীদের তালিকায় তিনি এক নম্বরেই থাকবেন। স্বাভাবিকভাবেই তার পারিশ্রমিক হবে আকাশছোঁয়া। আপনি কি জানেন এই সংগীতশিল্পী তার প্রতিটি পারফর্ম্যান্সের জন্য কত টাকা পারিশ্রমিক নেন? জানলে অবাক হবেন।
তবে কথায় আছে, ‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’। একদিকে এই বিপুল পরিমাণ পারিশ্রমিকে অরিজিৎ লাভবান হন, অন্যদিকে চোখে অন্ধকার দেখেন যারা তাকে শো-এর জন্য টাকাটা দেন।
মন্টি শর্মা ‘ব্ল্যাক’ এবং ‘রাম-লীলা’ সিনেমায় ব্যাকগ্রাউন্ড মিউজিক কম্পোজার হিসেবে কাজ করেছিলেন এবং ‘সাওরিয়া’ সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন। সঙ্গীত শিল্পে যে পরিবর্তন এসেছে খুব দ্রুত, সে বিষয়েও তিনি কথা বলেন। তাছাড়া, প্রতিটি পারফর্মেন্সের পরে অরিজিৎ সিং যে পরিমাণ পারিশ্রমিক নেন, তা নিয়েও আলোচনা করেন তিনি।
অনেকটা ক্ষোভ নিয়েই তিনি বলেন, ‘যখন অরিজিৎ আমার সাথে আসতেন, তখন তিনি টানা ৬ ঘন্টা বসে থাকতেন। এখন, তিনি একটি পারফর্মেন্সের জন্য, একটি অনুষ্ঠানের জন্য ২ কোটি রূপি নেন। তাই কেউ যদি একটি অনুষ্ঠান করতে চান, তাহলে তারা তাকে ২ কোটি রুপি দেন। আগে, মানুষ রেডিও বা টেলিভিশনে গান শুনতেন, এখন মানুষ সেগুলি ইউটিউবে পান। তাই এখন এক্সপোজার বেড়েছে। ওটিটি এবং ইউটিউবের উত্থানের সাথে সাথে, অর্থ প্রচুর। তাই যদি আমি ১৫-২০ লক্ষ রুপির জন্য একটি গান করি, তাহলে অডিও কোম্পানির ৯০% রাইটস তারাই নিয়ে নেয়। তারাই এখন প্রচুর অর্থ উপার্জন করে।’
বলা প্রয়োজন, অরিজিৎ সিং সর্বশেষ গান গেয়েছেন মোহিত সুরির সর্বশেষ ব্লকবাস্টার ‘সাইয়ারা’ সিনেমায়। এর আগে কণ্ঠ দিয়েছেন ‘মেট্রো ইন ডিনো’তে। এছাড়া, ‘ওয়ার ২’ সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন।
সূত্র: এনডিটিভি