বিয়ে করলেন ‘রাখি বন্ধন’ ধারাবাহিকের নায়িকা

‘রাখি বন্ধন’, ‘জীবন সাথী’, ‘মাধবীলতা’, ‘মুকুট’সহ একাধিক ধারাবাহিককে অভিনয় করে জনপ্রিয়তা পান অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া। তবে বিগত বেশ কিছু বছর ধরে নিজেকে তিনি সরিয়ে রেখেছেন অভিনয় জগত থেকে।

এবার সমাজ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হল অভিনেত্রীর বিয়ের ছবি। তবে বিয়ের ছবি তিনি নিজে পোস্ট করেননি।

বরাবরের মতো বিয়ের খবরও তিনি গোপনেই রেখেছিলেন। কিন্তু অভিনেত্রীর কাছে এক বন্ধুর প্রোফাইল থেকে এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই প্রোফাইলেই দেখতে পাওয়া যায়, বিয়ের আগে ছোট করে সংগীতানুষ্ঠানও করেছিলেন নায়িকা।

শ্রাবণী নিজে বিয়ের করে ছবি পোস্ট না করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ের ছবি দেখে শুভেচ্ছা বার্তায় ভরিয়েছেন অনেকেই। কেউ কেউ আবার তাকে নতুন করে ছোট পর্দায় দেখার ইচ্ছা প্রকাশও করেছেন।

এদিকে জানা যায়, শ্রাবণীর স্বামী ইন্ডাস্ট্রির কেউ নন। একদম অন্য পেশায় রয়েছেন তার স্বামী।