ঈদের ‘পাঁচফোড়ন’-এ স্বামী-স্ত্রী ইরফান ও সারিকা

বরাবরের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’ নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ঈদ ও সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন আলাপন নিয়ে ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় সাজানো হয়েছে বিশেষ এই অনুষ্ঠানটি। তাদের বিভিন্ন আলাপনের ফাঁকে ফাঁকেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর চমৎকার সব রিপোটিং। 

গত প্রায় দুই যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচারিত হয়ে আসছে। ফাগুন অডিও ভিশন জানায়, ‘পাঁচফোড়ন’-এর মাধ্যমে উপস্থাপনার নতুন নতুন রূপ দেখানো হয়। এই অনুষ্ঠানের প্রতিটি পর্বেই উপস্থাপনার ঢং ভিন্নরকম যেখানে নির্দিষ্ট কোন উপস্থাপক থাকে না। এবারের ‘পাঁচফোড়ন’-এ স্বামী-স্ত্রী’র ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা ইরফান সাজ্জাদ ও সারিকা সাবরিন। তাদের গৃহ সহকারীর ভূমিকায় ছিলেন অভিনেত্রী শিউলী শিলা।ইরফান সাজ্জাদ ও সারিকা সাবরিনএবারে ‘পাঁচফোড়ন’-এ গান থাকছে ৩টি। দু’টি মিষ্টি প্রেমের গান এবং একটি  ফোক গান। একটি গান গেয়েছেন সংগীতশিল্পী সাব্বির জামান ও সিঁথি সাহা। গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও সংগীতায়োজন করেছেন সাব্বির জামান। ঢাকার একটি মনোরম লোকেশানে গানটি ধারণ করা হয়।

আর একটি গান গেয়েছেন কণ্ঠশিল্পী কিশোর দাস ও লিজা। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস।

গানটি ধারণ করা হয়েছে ঐতিহাসিক লালবাগ কেল্লার অভ্যন্তরে।‘পাঁচফোড়ন’-এর একটি দৃশ্যলোকশিল্পী কিরণ চন্দ্র রায় গেয়েছেন একটি ফোক গান। গানটির কথা লিখেছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী।  

সুপারি পাতার খোলে তৈরি পরিবেশ বান্ধব বাসনপত্র তৈরি ও এর ব্যবহার নিয়ে রয়েছে একটি তথ্যভিত্তিক প্রতিবেদন। খোদাই শিল্পে অবিশ্বাস্য দক্ষতা অর্জন করেছেন কিশোরগঞ্জের খোদাই শিল্পী মোহাম্মদ  শাহাবুদ্দিন। যিনি আংটি, ঘড়ি, মোবাইসহ বিভিন্ন বস্তুতে নিপুণ দক্ষতায় নাম লেখেন। তার উপর রয়েছে একটি বিস্ময়কর প্রতিবেদন।  

যেহেতু এটি বিশেষ দিন উপলক্ষে নির্মিত হয় তাই বিশেষ দিনকে নিয়ে থাকে ধরনের ব্যঙ্গাত্মক, রসাত্মক ও সচেতনতামূলক নাট্যাংশ। এবারও কোরবানি ঈদের উপর রয়েছে বেশ ক’টি নাট্যাংশ।  ‘পাঁচফোড়ন’-এর একটি দৃশ্যবিভিন্ন নাট্যাংশে অভিনয় করেছেন-সুভাশিষ ভৌমিক, কাজী আসাদ, আনোয়ার শাহী, আশরাফুল আলম সোহাগ, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, বিণয় ভদ্র, সুজাত শিমুল, সঞ্জীব আহমেদ, শাওন মজুমদার, সুচনা শিকদার, সুর্বণা মজুমদার, সিয়াম নাসির, জাহিদ চৌধুরী, সাজ্জাদ সাজু, মতিউর রহমান, সোহাগ আনসারী, আলভী, সেঁজুতিসহ আরো অনেকে।

বলা প্রয়োজন, ‘পাঁচফোড়ন’ পরিবেশিত হবে কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে।কিশোর দাস ও লিজাউল্লেখ্য, অনুষ্ঠানটি প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের পরদিন দিন রাত ০৮ টা ৫০ মিনিটে।