নাটকের জন্য কক্সবাজারে হানিফ সংকেত

বিনোদন রিপোর্ট
২৩ জুন ২০২৩, ০০:১১আপডেট : ২৩ জুন ২০২৩, ০০:১১

নন্দিত নির্মাতা-সঞ্চালক হানিফ সংকেত বরাবরই দেশের ঐতিহ্য-ইতিহাস আর দৃষ্টিনন্দন স্থানগুলো টিভি পর্দায় তুলে ধরার চেষ্টা করেন ‘ইত্যাদি’র মাধ্যমে। এবার সেই রেশ মিলছে তার নির্মিত নাটকেও।

জানা গেছে, এবার তিনি নাটক নির্মাণের জন্য উড়ে গেছেন পর্যটন নগরী কক্সবাজারে। নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’। এর অন্যতম তিন চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল, সারিকা সাবরিন ও শতাব্দী ওয়াদুদ।  

হানিফ সংকেত জানান, সামাজিক অবক্ষয়ের এই যুগে বিয়ে ভীতিতে আক্রান্ত যুবক ও যুবতীর ঝগড়া-বিবাদ, মান-অভিমান, রাগ-অনুরাগ ইত্যাদি নিয়ে গড়ে উঠেছে ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’ নাটকের কাহিনি।

একটি দৃশ্যে সজল ও সারিকা নাটকটির সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজনের পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ।

নাটকটি প্রচার হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে।

/এমএম/
সম্পর্কিত
তমা-হিমির নৃত্য চমক
তমা-হিমির নৃত্য চমক
নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের
নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের
ঈদে থাকছে বিদেশিদের নাচ-গান-অভিনয়
ঈদে থাকছে বিদেশিদের নাচ-গান-অভিনয়
‘ইত্যাদি’তে মোশাররফ করিমের তাৎক্ষণিক অভিনয়
‘ইত্যাদি’তে মোশাররফ করিমের তাৎক্ষণিক অভিনয়
বিনোদন বিভাগের সর্বশেষ
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর