ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানাচ্ছে, কেনটাকিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখা যায়। ৯৯.৮ শতাংশ ভোট গণনা সম্পন্ন হওয়ার পর হিলারি ক্লিনটন পেয়েছেন ৪৬.৮ শতাংশ আর তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স পেয়েছেন ৪৬.৩ শতাংশ ভোট। অর্থাৎ হিলারি মাত্র ০.৫ শতাংশ ভোটের ব্যবধানে জয়ী হন।
অরেগনে ৬৪.৭ শতাংশ ভোট গণনা সম্পন্ন হওয়ার পর ডেমোক্র্যাটিক দলের বার্নি স্যান্ডার্স ৫৩.৬ শতাংশ ভোট পেয়েছেন, হিলারি ক্লিনটন পেয়েছেন ৪৬.৪ শতাংশ।
স্যান্ডার্স বলেছেন, এখনো তার দলীয় মনোনয়ন লাভের সম্ভাবনা রয়েছে। তিনি জানান, শেষ ভোটটি পড়ার আগ পর্যন্ত হিলারির বিরুদ্ধে লড়ে যাবেন তিনি।
তবে সুপার ডেলিগেট বা দলীয় কর্মকর্তাদের ভোটসহ মোট ডেলিগেট ভোটে মনোনয়ন দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন হিলারি। ২ হাজার ২৯১ জন ডেলিগেটের সমর্থন রয়েছে হিলারি ক্লিনটনের। অপরদিকে, বার্নি স্যান্ডার্সের রয়েছে ১ হাজার ৫২৮ জন ডেলিগেটের সমর্থন। দলীয় প্রার্থী মনোনীত হতে হিলারির প্রয়োজন আর মাত্র ৯২ জন ডেলিগেটের সমর্থন। যেখানে স্যান্ডার্সের দরকার আরও ৮৫৫ জন ডেলিগেটের সমর্থন।
এদিকে, রিপাবলিকান দলের অরেগন অঙ্গরাজ্যের প্রাইমারিতে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও তার অন্য প্রতিদ্বন্দ্বীরা সরে যাওয়ায় ট্রাম্পই একমাত্র দলীয় প্রার্থী। তারপরও নিয়ম রক্ষার নির্বাচনে জয়ী হয়েছেন তিনি।
সূত্র: বিবিসি।
আরও পড়ুন:
সৌদি আপত্তি সত্ত্বেও মার্কিন সিনেটে ৯/১১ বিল পাশ
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
বাগদাদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২
/এসএ/