যুক্তরাষ্ট্রের একটি কনসার্ট হলে গোলাগুলি, নিহত ১

পুলিশ এসে ইরভিং প্লাজার আশপাশ ঘিরে ফেলেযুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি কনসার্ট হলে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এ হামলা হয় বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
পুলিশকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানায়, ম্যানহাটনের ইউনিয়ন স্কয়ারের কাছে ইরভিং প্লাজায় এ হামলা হয়। সেখানে টিআই খ্যাত হিপ-হপ শিল্পী ক্লিফোর্ড জোসেফ হ্যারিস জুনিয়রের সঙ্গীত পরিবেশন করার কথা ছিল। তবে হামলার সময় টিআই স্টেজে ছিলেন না। 
আরও পড়ুন: সোনালী ব্যাংকের চুরির সঙ্গে রিজার্ভ চুরির যোগসূত্র খুঁজছে পুলিশ
হিপ হপ শিল্পী টিআই
প্রত্যক্ষদর্শীরা জানান, টিআই স্টেজে ওঠার আগে সহযোগী শিল্পীরা দর্শকদের জন্য সঙ্গীত পরিবেশন করছিলেন এবং তাদের উন্মাদিত করছিলেন। ঠিক সে সময় পর পর দুটি গুলির শব্দ শোনা যায়। গুলির শব্দে কনসার্ট হলের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  লোকজন এদিক সেদিক ছোটাছুটি শুরু করেন। পরে পুলিশ এসে পুরো এলাকাটি ঘিরে ফেলে।
এ হামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হযনি। হামলার উদ্দেশ্য কী ছিল সে ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: বিবিসি, নিউ ইয়র্ক টাইমস


/এফইউ/