ইরান যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি, দাবি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুন ২০২৬, ২১:২০আপডেট : ০৩ জুন ২০২৬, ২১:২০

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ ‘এখনও শেষ হয়ে যায়নি’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই সংঘাতের ফলে তেহরান ‘দুর্বল হয়ে পড়েছে’ বলে দাবি করেছেন তিনি।

বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও জানান, ইরানে প্রয়োজন দেখা দিলে ইসরায়েলি ও মার্কিন বাহিনী যেকোনও পরিস্থিতি মোকাবিলার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতির আরও অবনতি প্রয়োজন আছে কি না এবং সামরিকভাবে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা সম্ভব কি না, তা নির্ধারণের সিদ্ধান্ত আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপরই ছেড়ে দিয়েছি।

সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রতি দুই দিনে অন্তত একবার তার কথা হয়। ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, কখনও কখনও আমাদের মধ্যে রণকৌশলগত দিক নিয়ে দ্বিমত তৈরি হয়, তবে আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানও খুঁজে বের করি।

সূত্র: আল জাজিরা

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক