পুলিশকে উদ্ধৃত করে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ঘটনাস্থল থেকে সিন্ধি ভাষায় লিখিত একটি লিফলেট উদ্ধার করা হয়। ‘সিন্ধুদেশ রিভোল্যুশনারি পার্টি’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে লিফলেটটি ফেলা হয়েছে। লিফলেটে সিন্ধুর প্রাকৃতিক সম্পদের ওপর বিদেশি নিয়ন্ত্রণের নিন্দা জানানো হয়।
লিফলেটে বলা হয়, ‘আমাদের মনে হচ্ছে চীন ক্রমাগত বিশ্বশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে এবং পাকিস্তানের মিত্র হয়ে উঠেছে। সিন্ধুর সম্পদ লুণ্ঠন করে চীন এলাকাটিকে নিজেদের দাসে পরিণত করতে চাইছে। আমরা চীনকে স্পষ্ট করে বলে দিতে চাই যে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরসহ আমরা সিন্ধুবিরোধী সকল প্রকল্পের বিরোধিতা করব।’
পুলিশ জানায়, সোমবার রিমোট কন্ট্রোলের সাহায্যে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসটি বিস্ফোরিত করা হয়। কয়েদ-ই-আজম পার্কের বিপরীতে রাস্তার পাশে বোমাটি পুঁতে রাখা ছিল। ডিভাইসটিতে ৫শ গ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। এরইমধ্যে ঘটনাস্থল থেকে তদন্তের জন্য আলামত সংগ্রহ করা হয়েছে।
পাকিস্তানজুড়ে সিপিইসি ও থার কয়লা বিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বর্তমানে কয়েকশো চীনা কর্মী কাজ করছেন। গত বছরের আগস্টে করাচিতে অবস্থানরত চীনা নাগরিকদের জন্য সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছিল সিন্ধু পুলিশ। প্রায় ছয় মাস আগে ১১১টি চীনা প্রকল্পের জন্য নিয়োজিত দেড় হাজারেরও বেশি চীনা নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব দেওয়া হয় সিন্ধু পুলিশকে। সূত্র: ডন
/এফইউ/