সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া হিলারির ‘ক্যাম্পেইন গ্রাফিক্স’ নিয়ে রহস্য

হিলারির ক্যাম্পেইনে ব্যবহৃত নেটওয়ার্ক থেকে ইমেইলে আসা সে গ্রাফিক্স ক্যাম্পেইন`যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে হিলারি ক্লিনটনের মনোনয়ন নিশ্চিত বলে খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ক্যাম্পেইন গ্রাফিক্স নিয়ে রহস্য তৈরি হয়েছে। এক টুইটার ব্যবহারকারীর পোস্টকে উদ্ধৃত করে ইন্টারনেটভিত্তিক গুজব প্রতিরোধকারী মার্কিন ওয়েবসাইট স্নোপস.কম খবরটি নিশ্চিত করেছে। তবে ঠিক কতজন ওই গ্রাফিক্স দেখতে সক্ষম হয়েছেন, তা নিশ্চিত করা যায়নি।
গত ৬ জুন (সোমবার) আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের হয়ে হিলারি ক্লিনটন তার প্রার্থিতা নিশ্চিত করেছেন বলে খবর প্রকাশ করে এপি। আর তার দুদিন আগে অর্থাৎ ৪ জুন তৈরি করা একটি ক্যাম্পেইন গ্রাফিক্স মেইল হিসেবে পান এক টুইটার ব্যবহারকারী। নিজের কম্পিউটার থেকে গ্রাফিক্সটি ভিডিও করে তা টুইটারে পোস্ট করেন সেই নারী ব্যবহারকারী। ভিডিওতে ই-মেইলটি দেখা যায়। এরপর ওই ব্যবহারকারী যখন এমবেডেড গ্রাফিকটি সেইভ দিতে চাইলেন তখন তাকে নিচের ফাইল নেইমটি দেখায়:
 a.hrc.onl/imageman/2016_Q2-Email/20160605_hfa_graphic/secret-win-V2-060416c_02.png.
স্নোপস.কম জানায়, ভিডিওতে দেখা গেছে গ্রাফিক্সটি হিলারির ক্যাম্পেইনের কাজে ব্যবহৃত ব্যক্তিগত ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহার করে তৈরি করা হয়েছে। সাধারণত এ নেটওয়ার্কটিতে ক্যাম্পেইন-সংশ্লিষ্ট উপাদান থাকে এবং তা সাধারণের কাছে উন্মুক্ত থাকে না। ভিডিও অনুযায়ী গ্রাফিক্সটি ৪ জুন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে স্নোপস। আর এপির খবরটি প্রকাশ করা হয় এর দুইদিন পর।
স্নোপসের খবরে বলা হয়, ঠিক কতজন গ্রাফিক্সটি পেয়েছেন তা জানা যায়নি। গ্রাফিক্সটি ৪ জুন তৈরি করা হয়েছে এবং ৫ জুন তা মোডিফাই করা হয়েছে। সেকারণে এটাও বলা সম্ভব হচ্ছে না যে এ তারিখগুলোও যথাযথ। বড় ধরনের প্রাইমারিকে সামনে রেখে নির্বাচনি দৌড়ে সুবিধার জন্য এটি সাজানো হয়েছিল কিনা তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

স্নোপসের খবরে বলা হয়, ‘এটি সত্য যে টুইটারের ভিডিওটি পরীক্সা করা হয়েছে। ৬ জুন এপির খবরটি প্রকাশ হওয়ার পরই ই-মেইলটি পাঠানো হয়েছে। এমবেডকৃত ছবিতে শিরোনাম হিসেবে "secret-win-V2-060416c_02.png" লেখা দেখা গেছে। কিন্তু ভি২ দিয়ে অন্তত ২টি ভার্সনের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। অর্থাৎ গ্রাফিক্সটির অন্তত ২টি ভার্সন রয়েছে। সূত্র: স্নোপস.কম

আরও পড়ুন: হিলারির প্রার্থিতা নিশ্চিতের খবর দিয়ে প্রশ্নের মুখে এপি-এনবিসি

/এফইউ/বিএ/