বিল গেটস মনে করছেন, মুরগি প্রতিপালনের মধ্য দিয়ে আফ্রিকার ওই দরিদ্র মানুষগুলোর ভাগ্যের উন্নয়ন ঘটবে। এর ফলে পরিবারে নারীদের অবস্থান আরো দৃঢ় হবে বলেও মনে করছেন তিনি। যুক্তরাষ্ট্রের রাজধানী নিউ ইয়র্কে এই মুরগি কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে বিল গেটস বলেন, দ্রুত বংশবৃদ্ধির কারণে মুরগি প্রতিপালনে বিনিয়োগ কম লাগে। কম বিনিয়োগে অধিক মুনাফা নিশ্চিত করা যায়।
তিনি পশ্চিম আফ্রিকার দেশগুলিতে দরিদ্র পরিবারে মুরগি প্রতিপালনের হার ৫% থেকে ৩০%-এ বাড়ানোর ওপর জোর দেন।
বিল গেটসের মত, বছরের গোড়াতে একটি পরিবার ১০টি মুরগি দিয়ে বিনিয়োগ শুরু করে বছরের শেষে প্রায় ১০০০ ডলার পরিমান অর্থ আয় করতে পারে। সূত্র: বিবিসি
/বিএ/