পাকিস্তান বা ভারতের সঙ্গে কাশ্মিরকে দিতে রাজি নয় মধ্যপ্রাচ্যভিত্তিক সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। কাশ্মিরে আইএস নিজেদের তথাকথিত ‘খিলাফত’ কায়েম করতে চায়। এমনকি আইএস কাশ্মিরকে অন্য কোনও সশস্ত্র সংগঠনের অধীনে যেতে দিতেও নারাজ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে।
ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-এর এক চার্জশিটে উল্লেখ করা হয়েছে, মামলার আসামি ইন্ডিয়ান অয়েল-এর সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সিরাজউদ্দিন। তাকে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো ই-মেইলে আইএস সদস্যরা জানিয়েছেন, তারা কাশ্মিরে আইএস প্রধান আবু বকর আল-বাগদাদির ‘খিলাফত’ কায়েম করতে চান।
সংযুক্ত আরব আমিরাতের জুনধুলা মিনা নামক এক আইএস সদস্য সিরাজউদ্দিনের সঙ্গে চ্যাটে বলেন, ‘কাশ্মির আইএস-এর খিলাফতে পরিণত হবে, ইনশাল্লাহ!’
আইএস সদস্যদের মতে, কাশ্মিরের সমস্যার মূলে রয়েছে পাকিস্তান এবং তার সহযোগী জেহাদিদের ভূখণ্ডের সীমানা নির্ধারণের প্রশ্ন, যার ভিত্তি আত্মপরিচয়ের জন্য লড়াই করা রাজনৈতিক-ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ জাতীয়তাবোধ।
ভারত-বিরোধী বক্তব্য প্রদানের জন্য গত ডিসেম্বরে সিরাজউদ্দিনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, সিরাজউদ্দিন আইএস-এর প্রচারণার অংশ হিসেবে কাশ্মিরের আইএস শাসনের পক্ষে একটি বিশেষ ২০ রুপির নোট বানিয়েছিলেন। যেখানে লেখা আছে – ‘আইএস কাশ্মিরে স্বাগতম।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
আরও পড়ুন:
কানহাইয়ারা ‘রাষ্ট্রবিরোধী’ স্লোগান দিয়েছিলেন: দাবি পুলিশের
“ধূমপানে হিন্দু পুরুষদের ‘বন্ধ্যাত্ব’ বাড়ছে”
আলীর শেষকৃত্যে বক্তব্য দেওয়া হলো না এরদোয়ানের
/এসএ/এএ/