ফ্লোরিডা হামলা

আইএস সম্পৃক্ততার ‘স্পষ্ট’ প্রমাণ নেই: ওবামা

বারাক ওবামাযুক্তরাষ্ট্রের অরল্যান্ডো শহরে সমকামীদের একটি নৈশ ক্লাবে গুলিবর্ষণের ঘটনায় মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের সরাসরি সম্পৃক্ততার কোনও ‘সুস্পষ্ট’ প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন প্রেসিডেন্ট সোমবার ওয়াশিংটনে এ কথা জানান বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

বারাক ওবামা বলেন, ক্লাবে হামলাকারী ওমর মতিন স্বদেশে বেড়ে ওঠা একজন জঙ্গি। আর  গোয়েন্দা কর্মকর্তারাও বলছেন, মতিন আইএসের নির্দেশে এই হামলা চালিয়েছেন বলে কোনও প্রমাণ তারা পাননি।

তিনি আরও বলেন, শেষ সময়ে ওমর মতিন আইএসের সঙ্গে সংশ্লিষ্টতার ঘোষণা দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যে তাদের নির্দেশে তিনি এই হামলা চালিয়েছেন। এটাকে ‘সন্ত্রাসী হামলা’ ধরেই এর তদন্ত চালানো হচ্ছে বলে জানান তিনি।

হামলায় নিহত একজনের স্বজনযুক্তরাষ্ট্র পুলিশের ভাষ্য, গত রবিবার মধ্যরাতে একটি অ্যাসল্ট রাইফেলসহ অন্য আগ্নেয়াস্ত্র নিয়ে সমকামীদের ওই ক্লাবে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করেন ওমর মতিন।পরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা যান তিনি।

আফগান বংশোদ্ভূত মতিন হামলার আগে পুলিশে ফোনে করে আইএসের প্রতি তার আনুগত্যের কথা জানিয়েছিলেন বলে গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন।

এরআর-১৫ রাইফেলতবে মার্কিন প্রেসিডেন্ট আইএস’র সংশ্লিষ্টতার প্রমাণ না পেলেও সংগঠনটি ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। 

/এসএনএইচ/এমএসএম /