সিংহের মুখ থেকে শিশুসন্তানকে উদ্ধার করলেন মা

nonameএক সিংহের মুখ থেকে নিজের পাঁচ বছর বয়সী সন্তানকে উদ্ধার করেছেন মা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি যুক্তরাষ্ট্রের কোলারাডো অঙ্গরাজ্যের ওই ঘ্টনাটি নিশ্চিত করেছে। তবে সন্তান উদ্ধারকারী মায়ের পরিচয় জানা যায়নি।
বিবিসির খবরে বলা হয়েছে, বাড়ির সামনের খোলা জায়গায় সিংহ শিশুটিকে কামড়ে ধরলে তার মা সিংহটির মুখ খুলে বাচ্চাটিকে উদ্ধার করেন। পিটকিনের স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, অ্যাসপেনের কাছে ঐ বাসাটিতে শিশুটির চিৎকার শুনে মা দৌড়ে বেরিয়ে আসেন। তিনি দেখেন, ছেলেকে আক্রমণ করেছে সিংহটি। তাৎকণণিক তিনি সিংহটির একটি পা জাপটে ধরেন। এরপর ডান হাত সিংহের মুখের ভেতরে ঢুকিয়ে তার মুখ থেকে ছেলের মাথা বের করে আনেন।
শিশুটির মায়ের হাতে সিংহের কামড়ের দাগ এবং পায়ে আঁচড়ের দাগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ধারণা করা হচ্ছে যে আক্রমণকারী সিংহটির বয়স দুই বছর। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ঘটনার পর ওই সিংহের পাশাপাশি আরও একটি সিংহকে মারা হয়েছে। বন্যপ্রাণী কর্মকর্তারা বলছেন, তারা আক্রান্ত বাসার কাছে একটি সিংহ এবং একই এলাকা থেকে কয়েক ঘণ্টা পর আরেকটি সিংহকে হত্যা করেছে।
কর্মকর্তারা বলছেন, কোলোরাডোজুড়ে পাহাড়ি সিংহ এখন আগের চেয়ে বেশি দেখা যাচ্ছে। সেখানে  প্রায় সাড়ে চার হাজার সিংহ রয়েছে বলে ধারণা করা হয়। সূত্র: বিবিসি

/বিএ/