ইরানের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানকে ঘিরে ‘সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার নীলনকশা’ নস্যাৎ করে দেওয়া হয়েছে। সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়।
তাসনিম নিউজের বরাতে রাষ্ট্রীয় টেলিভিশনের ওই প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের রাজধানীসহ বেশ কিছু রাজ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সন্দেহে বেশ কিছু সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা রমজান মাসের মধ্যে ইরানের রাজধানীতে বেশ কয়েকটি স্থানে ধারাবাহিকভাবে বোমা হামলার নীলনকশা করা হচ্ছে।
আরও পড়ুন: মৃত্যুর আগে মুসলিমবিরোধী সহিংসতা নিয়ে সরব হয়েছিলেন জো কক্স
তবে গোয়েন্দা সংস্থার তৎপরতায় ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে এই ষড়যন্ত্রের অনেকটাই নস্যাৎ করে দেওয়া গেছে বলে দাবি করা হয় ওই প্রতিবেদনে। শুধু সন্দেহভাজনদের গ্রেফতার করাই নয়, বোমা ও বোমা বানানোর উপকরণও উদ্ধার করেছে পুলিশ।
প্রতিবেদনে বলা হয়, হামলার ষড়যন্ত্রকারীদের শনাক্তও করা হয়েছে। এই নীলনকশার মূল হোতা তাকফিরি-ওয়াহাবি দল। আরবি ও ফারসি ভাষায় ‘তাকফিরি’ শব্দের অর্থ, যে মুসলিমরা অন্য মুসলিমকে ‘নাস্তিক’ আখ্যা দেয়। ওয়াহাবি হচ্ছে সুন্নি মুসলিমদের রক্ষণশীল অংশ। আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা মূলত ওয়াহাবি ধ্যানধারণা লালন করে থাকেন। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।
/ইউআর/এএ/