উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসীদের হামলা চালায় সন্ত্রাসীরা। এতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। শনিবার সকালে রেস্টুরেন্টটিতে পরিচালিত কমান্ডো অভিযান শেষে আন্তবাহিনী জনসংযোগ বিভাগ আইএসপিআর-এর পক্ষ থেকে জানানো হয়, 'অপারেশন থান্ডার বোল্ট' এর সময় ২০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অভিযানে ছয় হামলাকারী নিহত হয়েছে বলেও দাবি করা হয়।
ঊর্ধ্বতন একজন ভারতীয় কর্মকর্তা পিটিআইকে বলেছেন, গুলশানের হামলার নেপথ্যের ষড়যন্ত্র উন্মোচনে বাংলাদেশের তদন্তকারীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো। ওই কর্মকর্তা বলেন, ‘দুই দেশের সম্পর্কের কারণেই আমরা বাংলাদেশকে সাহায্য করতে বাধ্য। এবং আমরা সেটাই করছি।’
তবে টাইমস অব ইন্ডিয়া নিশ্চিত করতে পারেনি কোনও ভারতীয় নিরাপত্তা সরাসরি ঢাকায় এসে গুলশান হামলার তদন্তে নিয়োজিত হয়েছেন কিনা।
টাইমস অব ইন্ডিয়া তাদের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানিয়েছে, ভারতের পক্ষ থেকে এই হামলায় আইএস জড়িত রয়েছে বলেই সন্দেহ করা হচ্ছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, পিটিআই
/বিএ/